চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ধস: সিয়েরা লিওনে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
সিয়েরা লিওন-পাহাড়ধস

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে তীব্র বৃষ্টিপাতের ফলে হওয়া পাহাড়ধস ও বন্যায় মৃতের সংখ্যা ৩শ’ ছাড়িয়েছে। মারাত্মক ওই ধসে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।

রেডক্রস মুখপাত্র প্যাট্রিক মাসাকুই এখন পর্যন্ত ৩১২ জনের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রেডক্রসের আরেক মুখপাত্র আবু বকর তারাওয়ালি বিবিসিকে জানান, এই বিপর্যয়ের ফলে একশ’র বেশি স্থাপনা পুরোপুরি তলিয়ে গেছে। প্রাথমিক পাহাড়ধসের পর কিছু স্থাপনা দাঁড়িয়ে থাকলেও শ্যুগার লোফ পর্বতের একাংশ ধসে পড়লে সেসব স্থাপনার বেশ কিছু অংশও ভেঙে পড়ে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এলাকাবাসী খালি হাতেই মাটি-পাথর ও ধ্বংসস্তুপ সরিয়ে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভারী বৃষ্টিপাতের ধাক্কায় সোমবার পাশের রিজেন্ট পার্বত্য অঞ্চল থেকে মাটি ধসে নিচের ঘরবাড়ি সব চাপা পড়ে যায়। রাতের বেলায় ধস হওয়ার সময় বেশিরভাগ মানুষই ঘুমিয়ে ছিল বলে জানিয়েছে বিবিসি।

ফ্রিটাউনের উপকণ্ঠে ধসের শিকার রিজেন্ট জেলার অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে বহু ঘরবাড়ি পুরোপুরি মাটির নিচে।সিয়েরা লিওন-পাহাড়ধস

Reneta

সিয়েরা লিওনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যান্ডি রজার্স জানিয়েছেন, এই বিপর্যয়ে দু’হাজারেরও বেশি মানুষ ঘরহারা হয়েছে। বন্যা এবং ধস পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করতে ব্যাপক পরিসরের মানবিক সহায়তা প্রয়োজন হবে বলে জানান তিনি।

‘সোসাইটি ফর ক্লাইমেট চেঞ্জ কমিউনিকেশন-সিয়েরা লিওন’ নামের একটি এনজিওর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ছোট ভিডিওতে দেখুন বন্যা ও ধসের ভয়াবহতা:

Dramatic footage of deadly #Freetown #floods #Sierraleone #climatechangeisreal = more intense rains, flash flooding pic.twitter.com/yvHiceM13y

— S4CCC-SL (@scccsierraleone) August 14, 2017

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড়ধসসিয়েরা লিওন
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
ছবিপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT