চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিকে হারিয়ে রাশিয়ায় ফরাসি বিপ্লবের বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল বিশ্বযুদ্ধের আসল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার লড়াইতে শক্তির জানান দিয়েছে ফ্রান্স। শুক্রবার রাতে ইতালিকে ৩-১ হারিয়েছে দিদিয়ের দেশমের দল। আজ্জুরিদের বিপক্ষে গোল করেছেন লা লিগার তিন তারকা গ্রিজম্যান, ডেম্বেলে ও উমতিতি।

ইতালির মত দলকে বড় ব্যবধানে হারিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে রাশিয়ায় মাঠে নামবে ফরাসিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ফ্রান্সের ফুটবলাররা। শুরুতেই উমতিতি এবং গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় হুগো লরিস বাহিনী। প্রথমার্ধে গ্রিজম্যানের ফ্রি-কিক থেকে পাওয়া বল ভলি করে বিপক্ষের জালে জড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন কাইলিয়ান এমবাপে। ৮ মিনিটের মাথায় বিপক্ষ গোলকিপারের ফিরিয়ে দেয়া বল গোল মুখে পেয়ে ফ্রান্সের স্কোরবোর্ড সচল করেন বার্সেলোনা ডিফেন্ডার উমতিতি।

Banglabid

২৯ মিনিটে স্পটকিকে ফ্রান্সের ব্যবধান দ্বিগুণ করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড গ্রিজম্যান। সাত মিনিট পর দুর্দান্ত আক্রমণে ফিরে জোরাল ফ্রি-কিকে ফ্রান্সের জালে বল জড়ানোর চেষ্টা করেন বালোতেল্লি। কিন্তু শট আটকে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। ঠিক এই সময় গোলবক্সের কাছে বল পেয়ে ইতালির ব্যবধান কমান বোনুচ্চি। ২-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের খেলাটা বরং কিছুটা একপেশে হয়ে পড়ে। ম্যাচে সম্পূর্ণ আধিপত্য নিয়ে নেয় ফরাসি বাহিনী। ৬৫ মিনিটে ডি-বক্স থেকে কোনাকুনি শটে তৃতীয়বারের জন্য বল ইতালির জালে জড়ান ডেম্বেলে।

রাতের অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ৪-০ গোলে চেক রিপাবলিককে হারায়। এছাড়া মিশর-কলম্বিয়া গোলশূন্য এবং তুরস্ক-তিউনিসিয়া ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিফ্রান্সরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২ জুনের বৈঠক হবেই: ট্রাম্প

পরবর্তী

ঈদের পোশাকে রঙ-কাটিংয়ে বৈচিত্র্য

পরবর্তী

ঈদের পোশাকে রঙ-কাটিংয়ে বৈচিত্র্য

নতুন প্রকল্পে স্বপ্ন দেখছে রেল

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT