চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ জুনের বৈঠক হবেই: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-ডোনাল্ড ট্রাম্প-বৈঠক

১২ জুন সিঙ্গাপুরে নর্থ কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি যথাসময়েই হবে বলে নিশ্চয়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সপ্তাহখানেক আগে বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প নিজেই। এবার তিনি নিজেই আবার সেটি হওয়ার বিষয়টি নিশ্চিত করলেন।

কিম জং উনের ডান হাত বলে পরিচিত নর্থ কোরিয়ার সিনিয়র দূত জেনারেল কিম ইয়ং চলের সাথে হোয়াইট হাউজে আলোচনার পর পরিবর্তিত সিদ্ধান্ত ঘোষণা করেন ট্রাম্প।

জেনারেল কিম শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের হাতে কিম জং উনের লেখা একটি চিঠি তুলে দেন। ট্রাম্প অবশ্য বলেছিলেন চিঠিটা ‘খুব ইন্টারেস্টিং’। কিন্তু পরে আবার বলেন, চিঠিটি তিনি খুলে দেখেননি।

এছাড়া ট্রাম্প বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ ছাড়াও নর্থ ও সাউথ কোরিয়ার মধ্যকার ৬৫ বছরের যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানার বিষয়টি কিম জং উনের সঙ্গে আলোচনায় উঠে আসবে।

১৯৫০ থেকে শুরু হওয়া কোরীয় যুদ্ধ ’৫৩ সালে যুদ্ধবিরতির মধ্য দিয়ে থামলেও চূড়ান্ত শান্তি চুক্তি কখনো হয়নি।

Reneta

আসন্ন কিম-ট্রাম্প সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করতেই গত প্রায় ২০ বছরে প্রথমবারের মতো নর্থের এত সিনিয়র একজন কর্মকর্তা ৩০ মে যুক্তরাষ্ট্র সফরে যান। জেনারেল কিম ইয়ং চলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীন হয়ে বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছায়। এরপর জেনারেল কিম পম্পেওর সঙ্গে নৈশভোজে যোগ দেন।

বৈঠক শেষে দু’পক্ষই ১২ জুন সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপের অঙ্গীকার

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT