আবহাওয়া এবং ঋতু অনুযায়ী ঈদ পোশাকের রঙ ও কাটিংয়ে নানা বৈচিত্র্য নিয়ে হাজির হয়েছে দেশীয় ফ্যাশন হাউজগুলো। এবারের ঈদে ছোট থেকে বড়-সব বয়সীদের কথা মাথায় রেখে পোশাকের ডিজাইনে বৈচিত্র্য থাকছে।
ঈদ পোশাকে দেশীয় ধাঁচের পোশাকে প্রতি বছরই ভিন্নতা এনে থাকে রঙ, অঞ্জনস, দেশাল, ক্রে ক্রাফট, সাদাকালোর মতো দেশীয় ফ্যাশন হাউজগুলো।
পোশাকে বাহারী ফুলের নকশাকে প্রাধান্য দিয়েছে অঞ্জনস। হালকা থেকে গাঢ় রঙের পোশাকে তিন রকম কাটে থ্রি পিস এবং ওয়ান পিস এনেছে রঙ। ছেলেদের পাঞ্জাবিতে গাঢ় নীল আর হালকা অফ হোয়াইট রঙকে বেছে নেয়া হয়েছে।
নগরদোলা, বাংলার মেলা, কে-ক্রাফটে মেয়েদের থ্রি পিস ও শাড়িতে রাখা হয়েছে সুতো আর ব্লকের কাজ। উপজাতিদের নিজস্ব পোশাকের নকশাকে নাগরিক জীবনের ঈদ পোশাকে তুলে এনেছে সাদা কালো।
সাধ্যের মধ্যে দেশীয় ধাঁচের এসব পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারাও। পোশাকের সাথে মানানসই জুয়েলারি আর ব্যাগের কালেকশনও রেখেছে ফ্যাশন হাউসগুলো।
আরও দেখুন জাকিয়া হিমু’র ভিডিও রিপোর্টে:







