চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন সীমান্তে ১ লাখ ৯০ হাজার সেনা মোতায়েন রাশিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
উত্তর ইউক্রেন সীমান্তে রাশিয়ার ট্যাংক ও সেনা মোতায়েনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও সম্মুখ যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইউক্রেন ও রাশিয়া। ইউক্রেন সীমান্তে ১ লাখ ৯০ হাজার সেনার সমাগম ঘটিয়েছে ক্রেমলিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় সেনা-সমাগম আর দেখেনি ইউরোপ। তবে এখনও যুদ্ধ শুরুর আশঙ্কা উড়িয়ে দিচ্ছে মস্কো। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের রুশপন্থী বিদ্রোহী যোদ্ধাদের দাবি ইউক্রেন তাদের ওপর মর্টার হামলা বাড়িয়ে দিয়েছে। তবে ইউক্রেনের দাবি এটি রাশিয়ার গায়ে পড়ে অস্থিরতা তৈরির চেষ্টা ছাড়া কিছু নয়।

মাত্র কয়েকদিন আগেও ইউক্রেন সীমান্তে ১ লাখের কিছু বেশি রুশ সেনা সদস্য অবস্থান করছিলো। এখন সে সংখ্যাটা প্রায় ২ লাখ। গত ৮ দশকে এটাই ইউরোপে বৃহত্তম সামরিক জমায়েত। একদিকে যুদ্ধের কোনো চিন্তা নেই-এমনটা জানান দিচ্ছে রাশিয়া, অন্যদিকে বেলারুশের সাথে যৌথ মহড়া চালিয়ে নিজেদের সামরিক শক্তির জানান দিয়ে চলেছে।

ক্রেমলিনের অশান্তির বার্তা এখানেই শেষ নয়। শুক্রবার মিউনিখ নিরাপত্তা আলোচনায় ১৯৯৯ পর প্রথমবার অংশ নেয়নি রাশিয়া। আলোচনায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বায়েরবক জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে সবধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত জার্মানি।

Banglabid

ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চলে চলছে অন্যরকম তৎপরতা। রুশপন্থী বিদ্রোহীরা সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, ডনবাস অঞ্চলে বিদ্রোহীদের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও দাবি করছেন, ডনবাস অঞ্চলে পরিস্থিতির অবনতি হচ্ছে। তবে ইউক্রেন ও মিত্রদের দাবি, বিদ্রোহীদের ওপর কোনো হামলা চালানো হচ্ছে না। এগুলো ওই অঞ্চলে রাশিয়ার সেনা পাঠানোর অজুহাত তৈরির চেষ্টা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, এসব করে যুদ্ধের প্ররোচনা দিচ্ছে রাশিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনন্যাটোবেলারুশরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএলের অষ্টম আসরে যা কিছু সেরা

পরবর্তী

কিউইদের কাছে সাউথ আফ্রিকার অসহায় আত্মসমর্পণ

পরবর্তী
ক্রিকেটাররা মাঠে অনুশীলন ও বিশ্রাম নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিউইদের কাছে সাউথ আফ্রিকার অসহায় আত্মসমর্পণ

স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য প্রস্তুত, সবাই মাস্ক ও পিপিই পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুটা নিম্নমুখী

সর্বশেষ

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT