চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্তে যেতে গুলিবিদ্ধ ভারতীয় শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সীমান্তে গুলিবিদ্ধ ভারতীয় শিক্ষার্থীর ছবি, নিরাপত্তা বাহিনী নজরদারি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্তে যেতে গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় শিক্ষার্থী। পোল্যান্ড সীমান্তের দিক থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে কিয়েভের একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে।

ভারতীয় বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী ভিকে সিংহয়ের বরাতে আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

প্রতিমন্ত্রী ভিকে সিংহ বলেন, ‘কিয়েভের একজন ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে এবং তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ তবে ওই ছাত্রের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি।

এর আগেও রুশ হামলার মুখে পড়ে প্রাণ হারান ভারতের কর্নাটকের বাসিন্দা এক মেডিক্যাল শিক্ষার্থী। মঙ্গলবার খারকিভে বোমা বিস্ফোরণের ফলে ওই ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়। মৃত শিক্ষার্থীর নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। নবীন মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। সেই মুহূর্তেই ওই জায়গায় আছড়ে পড়ে রুশ বোমা। এর ফলেই তার মৃত্যু হয়।

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের তাদের দেশে ফিরিয়ে আনতে ১৯টি বিমান পরিচালনা করছে সেদেশের বিমানসেনা এবং বিমান সংস্থাগুলি। বৃহস্পতিবার থেকেই উদ্ধারকাজে নেমেছে এই বিমানগুলি। ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৭২৬ জন ভারতীয়।

ট্যাগ: ইউক্রেন রাশিয়া উত্তেজনাপোল্যান্ড সীমান্ত উনুক্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার রডনি মার্শ মারা গেছেন

পরবর্তী

শততম টেস্টের আগে রাস্তার প্রাণিদের সেবায় কোহলির উপহার

পরবর্তী
কোহলি হাসিমুখে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শততম টেস্টের আগে রাস্তার প্রাণিদের সেবায় কোহলির উপহার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT