চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু

আল আমীন আল আমীন
৯:৪৯ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় বড় ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইউক্রেন অভিযানের কথা জানিয়ে তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেন সৈন্যদের মধ্যে যুদ্ধ অনিবার্য ছিল।

তিনি পূর্ব ইউক্রেনে থাকা ইউক্রেনের সব সেনাদের আত্মসমর্পণেরও আহ্বান জানান। যে কোনো রক্তপাতের জন্য কিয়েভকে দায়ী করা হবে বলে ইউক্রেইনকে সতর্ক করেছেন তিনি।

Banglabid

বিসিসি অসমর্থিত সূত্রের উল্লেখ করে জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের সংবাদ পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে ৫ থেকে ৬টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি’র প্রতিবেদক পল এডামস।

তিনি আরও জানান, দেশের অন্যান্য জায়গা থেকেও আকস্মিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও ক্র্যামাতোরস্ক ও দোনেৎস্ক অঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছে বিবিসি’র প্রতিনিধিরা।

Reneta

সিএনএন’র একটি লাইভে কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

Live on @CNN air- Matthew Chance hears loud explosions in the Capital City of Kyiv. Unclear where they came from- but they happened just minutes after Putin effectively declared war on Ukraine. Moments later Chance put a flack jacket on live on the air. pic.twitter.com/EQgsKPzlJQ

— Ryan Nobles (@ryanobles) February 24, 2022

বিস্ফোরণের খবর এসেছে রাশিয়ার বেলগরদ প্রদেশ থেকেও সেখানে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাশিয়ার ইউক্রেন অভিযানের প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই অযাচিত ও অন্যায় হামলার জন্য বিশ্ব রাশিয়াকে ক্ষমা করবে না।

এদিকে, ইউক্রেনের শহরগুলোতে হামলার দাবি অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীর উন্নত অস্ত্রকে টার্গেট করা হচ্ছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে আরআইএকে জানানো হয়েছে।

গত মঙ্গলবার দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা।

তার মধ্যেই ইউক্রেন অভিযানের সিদ্ধান্ত নিল রাশিয়া।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন উত্তেজনাকিয়েভরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানে-সালাহর জোড়া গোলে বিধ্বস্ত লিডস

পরবর্তী

দুই উপ-প্রধানমন্ত্রীসহ রাশিয়ার ৪০০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা

পরবর্তী
রাশিয়ার দুই উপ-প্রধানমন্ত্রী বৈঠক করছেন, পটভূমিতে রাশিয়ার পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই উপ-প্রধানমন্ত্রীসহ রাশিয়ার ৪০০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় কেউ নাক গলালে তাৎক্ষণিক জবাব: পুতিন

সর্বশেষ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT