আন্তর্জাতিক

দুই উপ-প্রধানমন্ত্রীসহ রাশিয়ার ৪০০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা

রাশিয়ার দুই উপ-প্রধানমন্ত্রী বৈঠক করছেন, পটভূমিতে রাশিয়ার পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই উপ-প্রধানমন্ত্রী রাশিয়ার পতাকাসহ বৈঠক করছেন, আন্তর্জাতিক সম্পর্কের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন ও দিমিত্রি গ্রিগোরেঙ্কো-সহ রাশিয়ার প্রায় ৪০০ জন প্রভাবশালী ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)। যাদের মধ্যে আছে দেশটির প্রশাসক, আইন প্রণেতা, প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তা, সাংবাদিক ও রাজনীতিবিদ।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাস জানায়, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সাথে জড়িত থাকার দায়ে তাদের উপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

গত মঙ্গলবার দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা।

নিষেধাজ্ঞা সংক্রান্ত বিবৃতিটি ইউ জার্নালে প্রকাশিত হয়েছে।

এই নিধেধাজ্ঞার তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্জেই সোহাইগো, অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ম্যাক্সিম ওরেশনিকভ, রাষ্ট্রপতির প্রশাসক অ্যান্টন ভাইনো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারভা, দেশটির ইংরেজি ভাষার টেলিভিশন নেটওয়ার্ক রাশিয়া টুডে (আরটি)’র প্রধান সম্পাদক মার্গারিটা সিমনিয়ান। এছাড়াও দেশটির নৌ বাহিনীর প্রধান, গ্রাউন্ড ফোর্সের প্রধানের নাম রয়েছে।

এ নিয়ে ৫৫৫ জন ব্যাক্তি ও ৫২ টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা এসেছে বলে জানিয়েছে রাশিয়া। এদের প্রত্যেকের ইউরোপিয় ইউনিয়নে প্রবেশ করতে কিংবা কোনো ধরনের ব্যাংকিং কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

 

বিষয়:ইউক্রেন উত্তেজনা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়া-ইউক্রেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…