চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই মিনিটের ‘নবাব’, মন কেড়েছে শাকিবের সংলাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান আবারও হয়তো তার নামের সুবিচার করতে যাচ্ছেন। নিকট অতীতে এ তারকা যেমনটা করেছিলেন তার শিকারী, নবাব, ভাইজান ছবিগুলোতে। সোমবার রাতে প্রকাশ হওয়া ‘নবাব এলএল.বি’র ট্রেলার যেন তেমন ইঙ্গিতই দিল!

সোমবার রাতে ‘নবাব এলএল.বি’র ট্রেলারটি প্রকাশের পর পরই দর্শক লুফে নেয়। অনন্য মামুন পরিচালিত এ ছবির ট্রেলার দেখেই নেটিজেনরা আলোচনায় মাতেন! প্রশংসা করেন শাকিবের মুখে দারুণ সব সংলাপের!

গৎবাঁধা কাহিনি আর সংলাপ থেকে বেরিয়ে সমকালীন সংকট নিয়ে প্রথমবারে মতো সিনেদৃশ্যে দেখা গেল শাকিব খানকে! অন্তত এমন ইঙ্গিতই ‘নবাব’ এর আড়াই মিনিটের ট্রেলারে! ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে। যিনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এক ধর্ষিত নারীর পক্ষে লড়াইয়ে নামেন!

Banglabid

সমাজের ভুল ভাবনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন শাকিব! যিনি তার ক্যারিশমাটিক সংলাপ দিয়ে বলছেন, ‘ধর্ষণের জন্য নারীর পোশাক কিংবা তার চলন বলন দায়ী নয়। ধর্ষনের জন্য ধর্ষকই দায়ী’।

কর্মজীবী নারীর পক্ষেও শাকিবকে কথা বলতে দেখা গেছে ছোট্ট এই ট্রেলারে। মেইনস্ট্রিম সিনেমার শীর্ষ নায়কের মুখে সময়োপযোগি এমন সংলাপ সমাজ পরিবর্তনেও ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।

কেউ কেউ বলছেন, দেশের বিরাট একটা অংশ এখনও নারীকে অসম্মান করেন। কর্মজীবী নারীদের বিপক্ষে কথা বলেন। তারা মনে করেন, নারী থাকবে ঘর বন্দি! ধর্ষনের জন্যও নারীর পোশাক, চলাফেরাকে দায়ী করে থাকেন। নারী নির্যাতনকে স্বাভাবিক কর্ম হিসেবেও মনে করেন বহু মানুষ। সামাজিক মাধ্যমে এই প্রবণতার মানুষ অহরহ। শাকিবের ‘নবাব এলএল.বি’র মধ্য দিয়ে সমাজের বিরাট অংশের মধ্যে ভুল ভাবনাগুলো ভেঙে শুদ্ধি আসবে বলেও মনে করছেন চলচ্চিত্র প্রেমীরা। শাকিবের মুখ থেকে বের হওয়া সংলাপ সেইসব মনমানসিকতায় অল্প হলেও পরিবর্তন আনতে সক্ষম হবে।

Reneta

‘নবাব’ এর ট্রেলার দেখে কেউ কেউ নিজেকে শাকিব খানের ‘হেটার্স’ উল্লেখ করেও লিখছেন, ‘আজ থেকে নতুন করে শাকিবের ফ্যান হয়ে গেছেন।’ আবার কেউ বলছেন, চারপাশে ঘটে যাওয়া এসব ইস্যু নিয়ে আরও বেশি বেশি চলচ্চিত্র নির্মাণ করা উচিত।

ইতালি, আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইন্ডিয়া, আফ্রিকা থেকেও প্রবাসীরা ট্রেলার দেখে ‘নবাব এলএল.বি’ দেখার আগ্রহ জানাচ্ছেন।

একইসঙ্গে পরিচালক অনন্য মামুন ও অন্যান্য চরিত্রে যারা অভিনয় করা মাহি, স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ অপুদেরও প্রশংসা করছেন। বিশেষ করে শহীদুজ্জামান সেলিমের সঙ্গে শাকিব খানের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছেন অনেকে।

শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজের যৌথ সংলাপে ‘নবাব এলএলবি’ আই-থিয়েটার নামে একটি অ্যাপে মুক্তি দেয়া হবে ১৬ ডিসেম্বর রাতে। এরপর পরিস্থিতি বুঝে সিনেমা হলে প্রদর্শন করবেন বলে জানান ছবির নির্মাতা অনন্য মামুন৷

শুটিং আগে শেষ হলেও বাকি আছে একটি গানের শুটিং। দোলন মৈনাকের সংগীতায়োজনে ইমরান-কোনালের গাওয়া এ গানে ১০ ডিসেম্বর একটি পাঁচতারা হোটেলে গানের শুটিং হবে। অংশ নেবেন শাকিব খান ও মাহিয়া মাহি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনট্রেলারনবাবনবাব এলএলবিমাহিয়া মাহিলিড বিনোদনশাকিব খানস্পর্শিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌলবাদ প্রতিরোধে বাঙালির চেতনা

পরবর্তী

কৃষক পরিবার থেকে উঠে এসে ধর্মেন্দ্র’র বলিউড জয়!

পরবর্তী

কৃষক পরিবার থেকে উঠে এসে ধর্মেন্দ্র’র বলিউড জয়!

নিজেকে এখন ৩০ বছরের যুবক মনে হচ্ছে: ফারদিন খান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT