চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক পরিবার থেকে উঠে এসে ধর্মেন্দ্র’র বলিউড জয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

৮৫ বছরে পা রাখলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র। আজ ৮ ডিসেম্বর প্রবীন এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার অগণিত ভক্ত অনুরাগীরা।

তাদেরই একজন ‘আপনে’ খ্যাত পরিচালক অনিল শর্মা। যিনি অভিনেতাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শেয়ার করেছেন ‘আপনে’ সিনেমার সেটে তোলা একটি বিশেষ ছবি।

এর আগে গেল সপ্তাহে পরিচালক বেশ ঘটা করে ঘোষণা দিয়েছিল ‘আপনে টু’ নির্মাণের। যেখানে প্রথম কিস্তির মতই অভিনয় করবেন  ধর্মেন্দ্র, সানি দেওল এবং ববি দেওল। তবে চমক হিসেবে আরো যুক্ত হবে দেওল পরিবারের তৃতীয় প্রজন্ম করণ দেওলও।

তারই প্রেক্ষিতে পরিচালক অনিল শর্মা ধর্মেন্দ্রকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, আমি সত্যিই ভাগ্যবান একজন পরিচালক যিনি একই পরিবারের তিন প্রজন্মের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। ধর্মেন্দ্র জি সত্যিই দুর্দান্ত একজন মানুষ। যিনি একটি কৃষক পরিবার থেকে এসে নিজের প্রতিভা দিয়ে বলিউডে জায়গা করে নিয়েছেন এবং এখন পর্যন্ত সেই অবস্থানে রয়েছেন। জন্মদিনের শুভেচ্ছা ধর্মেন্দ্র জি।

ধর্মেন্দ্র একাধারে একজন অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ। তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘চুপকে চুপকে’, ‘দোস্ত’, ‘নয়া জামানা’, ‘সীতা অউর গীতা’, ‘হুকুমাত’, ‘ইয়াদো কি বারসাত’।

তবে ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘শোলে’ চলচ্চিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান ধর্মেন্দ্র। এছাড়াও ২০১২ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন এই অভিনেতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনিল শর্মাধর্মেন্দ্রববি দেওলবলিউডসানি দেওল
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT