চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে এখন ৩০ বছরের যুবক মনে হচ্ছে: ফারদিন খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ফারদিন খান। যদিওবা দীর্ঘ ১০ বছর পর্দার আড়ালে ছিলেন তিনি। সম্প্রতি আবারো নতুন লুক নিয়ে আলোচনায় ফিরেছেন এই অভিনেতা।

মূলত ‘দিল বেচারা’ সিনেমার পরিচালক ও কাস্টিং ডিরেকটর মুকেশ ছাবড়ার অফিসের বাইরে দেখা যায় ফারদিনকে। সম্পূর্ণ নতুন লুকে দেখা গেছে তাকে। শারীরিক গঠনে এসেছে পরিবর্তন। ওজন কমিয়ে সম্পূর্ণ ফিট ‘হেই বেবি’র এই অভিনেতা। নতুন লুকে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এরপর থেকেই সবার নজরে এখন ফারদিন।

এদিকে পরিচালক মুকেশ ছাবড়া জানান, হ্যাঁ। সত্যিই বলিউডে প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন ফারদিন। তারই প্রেক্ষিতে তার ফিটনেসের এই আমূল পরিবর্তন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ই-টাইমস সম্প্রতি ফারদিন খানের একটি সাক্ষাতকার নেয়। সেই আলাপচারিতায় উঠে আসে ফারদিনের এই পরিবর্তনের রহস্য সম্পর্কে:

দীর্ঘসময় পর আবারো আপনাকে দেখা গেল। পর্দায় ফিরবেন কি?
হ্যাঁ, আসলেই দীর্ঘ সময়। আসলে আমি ২০১০-১১ মধ্যেই পরিবার নিয়ে লন্ডনে চলে গিয়েছিলাম। সেখানেই এতদিন থেকেছি। সম্প্রতি মুম্বাইয়ে এসেছিলাম ব্যক্তিগত কিছু কাজের জন্য। তবে খুব শিগগির আবারো উড়াল দিব লন্ডনের উদ্দেশ্যে। কারণ পরিবার এখনো সেখানেই অবস্থান করছে।

বেশ মুটিয়ে গিয়েছিলেন এক সময়ের দারুণ অভিনেতা ফারদিন খান

তবে কি আপনাকে আর পর্দায় দেখা যাবে না?
১৯৯৮ সালে বাবার (ফিরোজ খান) হাত ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম আমি। তবে ২০১০ সালের পর ফিল্ম থেকে ক্ষাণিকটা দূরে সরে গেছি। এমনটা না যে অভিনয় শিল্পকে ভালোবাসি না। এখনো ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করাকে মিস করি। তবে লন্ডনে চলে যাওয়ার পর এবং বাবা হওয়ার পর অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছি। আমার স্ত্রী সন্তানেরা যেহেতু বর্তমানে লন্ডনে অবস্থান করছে, সেহেতু পুরো সময় ভারতে আমার অবস্থান করা এখন কঠিন। আমি পরিবার নিয়েই থাকতে চাই। তারাই আমার প্রথম প্রায়োরিটির জায়গা। তবে হ্যাঁ, সিনেমাতে এখন দারুণ পরিবর্তন এসেছে এবং প্রত্যকেই দুর্দান্ত অভিনয় করেন। সিনেমার কনটেন্টেও পরিবর্তন এসেছে। সেখান থেকে চিন্তা করলে সিনেমাতে অভিনয় করার সুযোগ পেলে মিস করতে চাইনা।

চলমান করোনাকাল কীভাবে কাটিয়েছেন?
করোনাকালের শুরু থেকেই সময়টা খুব চ্যালেঞ্জিং ছিল। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটিয়েছি। নিজের চেয়েও পরিবার ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে আতঙ্কে ছিলাম। তবে বিষয়টি এমন না যে অল্প বয়ষ্কদের জন্য করোনার কোন রিস্ক নেই। ছোট বড় নির্বিশেষে সবাইকে এই ভাইরাস মোকাবেলায় সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনে চলতে হবে।

Banglabid

করোনাকালে সবার জন্যই বিনোদনের মাধ্যম হিসেবে ওটিটি প্লাটফর্ম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ বিষটিকে কীভাবে দেখছেন আপনি? কখনো সিনেমা নির্মাণ কিংবা পরিচালনা করলে কি ওটিটি প্লাটফর্মকে বেশি গুরুত্ব দিবেন?
অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল সিনেমার প্রযোজনা কিংবা পরিচালনায় নাম লেখাবো। তবে আপাতত এই বিষয় থেকে দূরে আছি। এখন যদি কিছু করতেই হয় তবে সেটি অভিনয়ই করতে চাই।

মাঝে আপনার ওজন অনেকটা বেড়ে গিয়েছিল, কমালেন কীভাবে?
বয়স বাড়ার সাথে সাথে প্রত্যকটি মানুষেরই শারিরীক কিছু পরিবর্তন আসে, যার ব্যতিক্রম আমার ক্ষেত্রেও হয়নি। একটা সময় এমন হয়েছিল যে আমার মুটিয়ে যাওয়া শরীর নিয়ে আমার ভক্ত অনুরাগীরা আমাকে নিয়ে ট্রলও করেছিল। তবে পরবর্তীতে আমি নিয়ম মাফিক খাবার ও কঠোর ওয়ার্কআউট করে নিজেকে ঠিক করেছিলাম। শুধু তাই নয়, ছয় মাসে ১৮ কেজি ওজন কমিয়ে ছিলাম। আমার টার্গেট ছিল নিজের শারীরিক পরিবর্তন ঘটিয়ে মানসিক ভাবে নিজেকে ২৫ বছরের তরুণে পরিণত করা।

প্রচুর পরিশ্রম করে আবার নিজেকে ফিট করে তুলেছেন তিনি

তাহলে কি এখন নিজেকে মানসিকভাবে ২৫ বছরের তরুণ মনে করছেন?
না, এখন পর্যন্ত নিজেকে ৩০ বছরের যুবক মনে হচ্ছে। তবে টার্গেট আমার ২৫।

Reneta

দীর্ঘ সময় পর যে আবারও পর্দায় ফিরছেন এ ব্যাপারে বাবার (ফিরোজ খান) কোন পরামর্শ নিয়েছেন?
আমার বাবা প্রচণ্ড দারুণ আর সৎ একজন মানুষ। তিনি সব সময়ই আমার অনুপ্রেরণা। আমাকে সর্বদাই তিনি ভালো পরামর্শ দিয়ে থাকেন। বাবার একটি কথা সব সময় আমার মাথায় থাকে, সেটি হলো ‘যদি তুমি নিজে চাও এবং চেষ্টা করো ভালো থাকার তবে তুমি কখনো ব্যর্থ হবে না’। আমি সবসময় এই কথাটাকে বিশ্বাস করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ফারদিন খানবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃষক পরিবার থেকে উঠে এসে ধর্মেন্দ্র’র বলিউড জয়!

পরবর্তী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া শাখার নিন্দা

পরবর্তী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া শাখার নিন্দা

ফাইল ফটো

করোনা মোকাবিলায় শীতে প্রয়োজন অতিরিক্ত সচেতনতা

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT