চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহা তানভীর, আহা পুত্র আমার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা তানভীর হাসান আর নেই। শুক্রবার তিনি মারা গেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনরা। তার অকাল মৃত্যুতে শোকার্ত নাট্য ও চলচ্চিত্রের মানুষ।

তানভীর হাসানের অকাল প্রয়াণে সোশ্যাল মিডিয়াতেও শোক বইছে। বিশেষ করে শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিরা তানভীরের মৃত্যু মেনে নিতে পারছেন না। নাট্য ব্যক্তিত্ব শিমুল ইউসুফ তানভীরের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, ‘ঈশ্বর,পৃথিবী থেকে তুলে নেওয়ার হিসাবের খাতায় আমার পুত্রদের নাম কী সবার আগে তোমার চোখে পড়ে! আহা তানভীর, আহা পুত্র আমার! সেই একই বয়স, সেই একই রকম তুখোড় অভিনেতা দিলীপ আর তানভীর। নিয়তির বিধান মেনে ভাল থাকিস বাপ ওপারে।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ১০তম ব্যাচের ছাত্র ছিলেন তানভীর। ছিলেন নাট্যকেন্দ্রের সদস্য। তার মৃত্যুতে মঞ্চের মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।


তানভীরের হঠাৎ মৃত্যুর খবরে চমকে গেছেন অভিনেতা তারিক আনাম। সোশাল মিডিয়ায় তার দেয়া এক স্ট্যাটাসের সূত্র ধরে স্মৃতি চারণ করেছেন কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর।

‘ব্ল্যাকআউট’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন টোকন ঠাকুর। এটি ছিলো তার প্রথম চলচ্চিত্র। আর এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তানভীর। তার ছবির প্রধান চরিত্রের অকাল প্রয়াণে স্মৃতিকাতর টোকন ঠাকুর লিখলেন:

‘‘Tanvir Hassan, actor/director and Nattokendro member has left us. We mourn his sudden demise. Too early to go Tanvir bhai._ তারিক আনাম খানের টাইমলাইনে এই স্ট্যাটাসটা আমার বিশ্বাস হলো না, ফোন করলাম অভিনেতা-নির্দেশক আশরাফুল আলম রন্টু ভাইকে। ‘হ্যাঁ, তানভীরের হার্ট অ্যাটাক হইছে’ জানার পরে এবার ফোন করি নির্দেশক রেজা আরিফকে, ফোন এনগেজড। ফোন করলাম অভিনেতা ফাহিম মালিক ইভানকে। ফোন এনগেইজ। এরপর ফোন ব্যাক, ফ্রম রেজা আরিফ। ‘হ্যাঁ, ৪ নম্বর রোড, ৪ নম্বর সেক্টর, ৩৬ নম্বর বাসা, যাচ্ছি।’ রেজা আরিফের গলায় কান্না জমাট, ইভানের মেজাজেও কনফার্মেশন। তানভীর হাসান, অভিনেতা, নির্দেশক। ওর ডাকনাম সুমন, চলে গেল! এত তাড়াতাড়ি?

একদা আমার বাসা ছিল কাজিপাড়া, মনিপুর। প্রায় ২০ বছর আগে। তখন তানভীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, নাটক ও নাট্যতত্ব বিভাগে। তানভীর আমার বাসায় আসত, আমি তখন একটি দৈনিকে জব করতাম, কবিতা লিখতাম। তারও পাঁচ-ছ’বছর পরে, আমার বাসা নিউ এলিফ্যান্ট রোডে, ২০০৬ সালে। যখন ডিজিটাল মাধ্যমে বানানো ছবিকে ছবি হিসেবে দেখার রেওয়াজ হয়নি বঙ্গদেশে, আমি ডিজিটালি বানিয়েছিলাম ‘ব্ল্যাকআউট’। ৯৭ মিনিটের ফিকশন, আমার প্রথম নির্মাণ এবং আনরিলিজ। ২০০৯ সালে নতুন সরকার ক্ষমতায় এসে ডিজিটাল ক্যামেরার তোলা ছবিকে ছবির মর্যাদায় সেন্সর বোর্ডের আওতায় আনে। এদেশের পিছিয়ে পড়া ছবির লোকেরাও মেনে নেয় ডিজিটাল মাধ্যমকে, কারণ, ৩৫ মিলি মিটারের সনাতনী কৌলীন্য ততদিনে নিজেই বিদায়ের পথে।

কিন্তু ‘ব্ল্যাকআউট’ আর অবমুক্ত হলো না। ঢাকা-সিলেট মিলিয়ে অবাণিজ্যিক ১২ টা শো হয় ‘ব্ল্যাকআউট’-এর, ম্যুভিয়ানা’ ও সেদিনের ‘রঙমিস্ত্রী’র উদ্যোগে।

‘ব্ল্যাকআউট’ এ অভিনয় করেছেন শিল্পী কফিল আহমেদ, ধ্রুব এষ, তিনা, বর্ষা বিভাবরী, চারুকলার দাদু বা এমন কিছু মানুষ, যারা কোনোদিন অভিনয়ের মানুষ নন। কিন্তু প্রধান দুই চরিত্র আমি নিয়েছিলাম আমার চোখে থাকা দুই অ-বাজারি কিন্তু শক্তিশালি তরুণ অভিনেতাকে, যাদের একজন তানভীর হাসান, অন্যজন রাহুল আনন্দ। একজন তরুণ আর্টিস্ট, আরেকজন তরুণ কবি। এককথায় ‘ব্ল্যাকআউট’ হচ্ছে, অমীমাংসিত রজনীতে গল্প, দুই বন্ধুর। তাদের একজন তানভীর হাসান, আজ চলে গেল।

তানভীর, আমি মর্মাহত। তাই বিদায় জানাতে পারছি না।’’


শুধু নাট্য ও চলচ্চিত্রের সাথে জড়িত মানুষরাই নয়, তানভীরের অকাল প্রয়াণে শোক জানাচ্ছেন বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে জড়িত অনেকেই।

ছবি: কবি ও নির্মাতা টোকন ঠাকুরের ফেসবুক ওয়াল থেকে

ট্যাগ: বিজ্ঞাপনব্ল্যাকআউটলিড বিনোদনশিমুল ইউসুফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে কোটি টাকার স্বপ্ন দেখিয়ে প্রতারণা করত হেলালউদ্দিন

পরবর্তী

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল রাবি

পরবর্তী

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল রাবি

ব্যর্থতাই আমার সফলতার মূল চাবিকাঠি: শাহরুখ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT