চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহছানিয়া মিশনে বিশ্ব ক্যান্সার সার্ভাইভারস দিবস

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৮:১০ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

বিশ্ব ক্যান্সার সার্ভাইভারস দিবসটি উদযাপন করছে ঢাকার আশুলিয়ার আহছা্নিয়া  মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল। ক্যান্সার জয়ীরা তাদের জীবনের কথা জানিয়ে দিবসটি উদযাপন করছে।

৫৮ বছরের রীনা বেগম ব্রেস্ট ক্যন্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যন্ত্রণায় ভুগেছেন। সেই যন্ত্রণা জয় করে তিনি সুস্থ জীবন যাপন করছেন ছয় বছর ধরে।

ক্যান্সার জয়ী রীনা বেগম বলেন, চিকিৎসার পাশাপাশি ক্যান্সার রোগীদের জন্য একটি বড় কাজ হল তাদের খাওয়ার প্রতি লক্ষ্য রাখা। অনেক বিষয়ে ক্যান্সারের রোগীকে সাহায্য না করলে এই রোগীরা মনের বল পায়না। প্রতিটি রোগীকে যেন তারা মনের বল দিতে পারে সেই আশা ব্যক্ত করেন তিনি।

দেশে প্রায় ১২ লাখ মানুষ ক্যান্সারে ভুগছে। প্রতিবছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ২ লাখ মানুষ। ক্যান্সার সম্পর্কে সচেতনতায় আগে এই রোগটি সনাক্ত হলে নিয়মিত চিকিৎসার মাধ্যমে ৬৬ শতাংশ ক্যান্সার আক্রান্তদের বাঁচানো সম্ভব বলে এই বিশেষ দিবসে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

চিকিৎসকরা বলছেন, বর্তমানে মাত্র ৩৩ শতাংশ ক্যান্সার রোগী চিকিৎসার পর সুস্থ হন। কিন্তু ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়লে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সনাক্ত করে নিয়মিত চিকিৎসা নিলে ৬৬ শতাংশ পর্যন্ত ক্যান্সার রোগী সুস্থ হতে পারেন।

জাতীয় অধ্যাপক ডা. এম আর খান বলেন, রোগীদের রোগের প্রতি সচেতনতা ও নিয়মিত চিকিৎসায় এই রোগ ভালো হতে পারে।

দেশে স্বল্প মুল্যে ক্যান্সার চিকিৎসায় ঢাকা আহছা্নিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অঙ্গীকারের কথা জানান। এ পাশে থাকার প্রতিশ্রুতিও অনেকের।

ঢাকা আহছা্নিয়া মিশন এর প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম বলেন, তারা চেষ্টা করছেন আহছা্নিয়া মিশনের মাধ্যমে সারা দেশবাসী যেন ক্যান্সারের চিকিৎসা পায়।

এএমসিজিএইচ এর পরিচালক অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার সৈয়দ ফজলে রহিম বলেন, হাসপাতালের কাজ শেষ করতে তাদের আরো কিছু সময় ও টাকার প্রয়োজন আছে।দেশের যাদের সামর্থ আছে তারা এই কাজে সহয়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বলেন, ক্যান্সার প্রতিরোধে তামাক সেবন না করা, খাদ্যাভাস পরিবর্তন এবং সুস্থ জীবন চর্চার আহবান করেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেনীতে অস্ত্রসহ গ্রেফতার ২৬ জনকে থানায় হস্তান্তর

পরবর্তী

মার্কিন উদ্যোক্তাদের কাছে বাংলাদেশের হাঁড়ির খবর

পরবর্তী

মার্কিন উদ্যোক্তাদের কাছে বাংলাদেশের হাঁড়ির খবর

বাংলাদেশের পাশে থাকবো, এক সাথে পথ চলবো: মোদি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT