চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিফ ইকবালের গীতিকবিতায় আসাদুজ্জামান নূর ও ৫০ কণ্ঠশিল্পী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
দুটি ছবি, একটিতে দুই ব্যক্তি, অন্যটিতে একটি দল সরকারী ভবনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫৮তম জন্মদিন উপলক্ষে একটি বিশেষ গান তৈরি করেছে বিটিভি। আসিফ ইকবালের গীতিকবিতায় সেখানে আবৃত্তিকার হিসেবে কণ্ঠ দিয়েছেন আসাদুজ্জামান নূর এমপি। ‘সুবর্ণ ৫০’ শিরোনামের গানটিতে সুর মিলিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের খ্যাতিমান ৫০ জন শিল্পী।

বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসের নির্দেশনা ও প্রযোজনায় নির্মিত গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নকীব খান। এতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, শাহীন সামাদ, রফিকুল আলম, লিনু বিল্লাহ, সুজিত মুস্তাফা, কাদেরী কিবরিয়া, তিমির নন্দী, বুলবুল ইসলাম, আবিদা সুলতানা, কিরণ চন্দ্র রায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ইয়াসমিন মুশতারি, ইফফাত আরা নার্গিস, চন্দনা মজুমদার, অদিতি মহসিন, সন্দীপন, বাপ্পা মজুমদার, হোমায়রা বশির, অণিমা রায়, অলক সেন, প্রিয়াংকা গোপ, হৈমন্তী, কোনাল, ইউসুফ, অপু, মেহরাব, সাব্বির, নওরীন, রাশেদ, রন্টি, ঝিলিক, শাওন গানওয়ালা, নন্দিতা, ঋতুরাজ, সুমনা, ঐশী, মৌমিতা, আনিসা, অনন্যা, প্রিয়াংকা বিশ্বাস, শিল্পী, অংকন, তরিক মৃধা, তৃষা, জায়ান, ঈশিকা, রিয়েল প্রমুখ।

গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য এই কাজটি করার পেছনে আমার ব্যক্তিগত একটা উৎসাহ ছিল। কারণ আমার আব্বা মরহুম ডাঃ বি এম ফয়েজুর রহমান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। ১ নম্বর সেক্টরের ডেপুটি কমান্ডার এবং হরিণা ক্যাম্পের প্রধান ছিলেন তিনি। তাই দেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে আমার ভেতরে আলাদা একটা ফিলিংস কাজ করে সবসময়। আমি বলবো, সেই অনুভূতি থেকেই এই গানের জন্ম।’

‘সুবর্ণ ৫০’ গানটির অডিও তৈরির পর একসঙ্গে ৫০ জন শিল্পীকে নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে এর ভিডিও নির্মাণ করা হয়। শনিবার (২৫ ডিসেম্বর) থেকে ‘সুবর্ণ ৫০’ গানটি প্রচার শুরু হয়েছে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ।

ট্যাগ: আসাদুজ্জামান নূরআসিফ ইকবালনকীব খানবাংলাদেশ টেলিভিশনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিবাসন প্রক্রিয়ায় নতুন রেকর্ড করল কানাডা

পরবর্তী

ইউপি নির্বাচন: নগদ টাকাসহ পোলিং এজেন্ট গ্রেপ্তার

পরবর্তী
নির্বাচনী কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি নির্বাচন: নগদ টাকাসহ পোলিং এজেন্ট গ্রেপ্তার

নৌকায় অগ্নিকাণ্ডের দৃশ্য, আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লঞ্চে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণ ও বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট

সর্বশেষ

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT