আদালত

লঞ্চে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণ ও বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট

নৌকায় অগ্নিকাণ্ডের দৃশ্য, আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা, আগুন ছড়িয়ে পড়ছে এবং ধোঁয়া উঠছে, ঘটনাস্থলে আতঙ্কিত মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের ৫০ লাখ এবং গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ও লঞ্চের মালিককে বিবাদী করা এই রিটে অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে গত শুক্রবার ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লেগে এখন পর্যন্ত তিন ডজনের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছে আরো অনেকে।

বিষয়:লঞ্চে আগুন হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…