চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার পরীক্ষার নাম কলম্বিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৫
স্পোর্টস
A A

কোপা আমেরিকার সেমিফাইনালে উঠার পথে তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া পরীক্ষার সামনে আর্জেন্টিনা। টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও জয়ের ব্যাপারে আশাবাদী মেসি-মারিয়ারা।

আর নিজেদের সেরাটা খেলেই মেসিদের হারাতে চায় কলম্বিয়াও। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মাঠে নামবে দুই দল।

১৯৯৩ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ইকুয়েডরের গুয়াকোলি মাঠে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ গোল শূন্য ড্রয়ের পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৬-৫ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিলো আর্জেন্টিনা। সে বছরই শেষবার কোপার শিরোপা জয় করেছে আলবিসেলেস্তারা। তারপর ২২ বছরের শিরোপা খরা মেটানোর মিশনে আবারো মাঠে নামবে মেসি-আগুয়েরো-ডি মারিয়ারা।

Banglabid

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ড্র করলেও পরের দুই ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে আসে হিগুয়েন-তেভেজরা। নেতৃত্বে থাকলেও মেসি তার সেরাটা খেলতে পারছেন না বলে কিছুটা দুশ্চিন্তায় দল। তবে কলম্বিয়াকে হারিয়েই সেমিতে যেতে বদ্ধ পরিকর আর্জেন্টিনা। 

দলের কোচ জেরার্ডো টাটা মার্টিনো বলেছেন, প্রতিপক্ষ কে সেটা নিয়ে চিন্তা করা কোনো কারণ নেই। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলবো। তবে রেফারিং নিয়ে নিজের চিন্তার কথা গোপন করেননি সাবেক বার্সেলোনা বস। বিশেষ করে প্রথম কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে উরুগুয়ের এডিনসন কাভানির লালকার্ডের ঘটনা চিন্তায় ফেলেছে তাকে।

আর দলের ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো বলেছেন, সতীর্থদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মাঠের অবস্থা বুঝে আমরা খেলবো। তবে সামনে যাওয়ার কাজটা সব সময়ই কঠিন। সে কাজটাই আমরা করবো।

Reneta

অপরদিকে টুর্নামেন্টে ফর্মে নেই কলম্বিয়ান তারকা রাফায়েল ফ্যালকাও, হামেস রদ্রিগেজরা। গ্রুপ পর্বের তিন ম্যাচে আর্জেন্টিনা করেছে চার গোল। আর কলম্বিয়ার অর্জন মাত্র এক গোল। আছে ইনজুরি সমস্যাও। তবে প্রথম রাউন্ডের হতাশা ঝেড়ে কোয়ার্টার ফাইনাল থেকে নতুন শুরু করতে চায় কলম্বিয়া। পুরনো শিষ্যদের প্রতিই তাই আস্থা কোচ হোসে প্যাকারম্যানের।

মেসিকে সেরা সেরা ধরেই কলম্বিয়া কোচ বলেন, এবার প্রথম আমরা এরকম সমস্যার মধ্যদিয়ে যাচ্ছি না। এরআগেও আমরা নানা রকম কঠিন অবস্থার মোকাবেলা করেছি। আমরা একটা ভালো ম্যাচ খেলারই চিন্তা করছি।

মুখোমুখি লড়াইতে কলম্বিয়ার চেয়ে এগিয়ে আর্জেন্টিনা। সর্বশেষ ১১টি ম্যাচে একবারই আর্জেন্টিনাকে হারাতে পেরেছে কলম্বিয়া। সেটাও আট বছর আগে। বিশ্বকাপ বাছাইপর্বের সে ম্যাচে মেসিদের ২-১ গোলে হারিয়েছিলো ফ্যালকাওরা। তবে হিসেব যাই হোক ফিফা র‌্যাঙ্কিং এ তিন ও চার নম্বর দলের খেলা বলেই জমজমাট ম্যাচ আশা করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা ২০১৫
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালের পথে নায়েক রাজ্জাক

পরবর্তী

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান মাশরাফি

পরবর্তী

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান মাশরাফি

বৃষ্টির দিনে ইফতারের টেবিলে ভিন্ন স্বাদের পাকোড়া

সর্বশেষ

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT