চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর্চারকে দলে নিতে যে কাউকে ছেঁটে ফেলুন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০৮, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জফরা আর্চারের নাম না থাকার পর থেকেই আলোচনা। তাকে দলে না রাখায় মুখ খুলছেন দেশটির একের পর এক সাবেক তারকা। এবার সেই তালিকায় যোগ হয়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফ।

ইংলিশদের ক্রিকেট ইতিহাসের অন্যতম ‘সেরা’ এ অলরাউন্ডারের দাবি, আর্চারকে বিশ্বকাপ স্কোয়াডে যোগ করতে বর্তমান স্কোয়াডের যে কাউকে ছেঁটে ফেলুক বোর্ড।

গত সপ্তাহেই ইংল্যান্ড জার্সিতে ওয়ানডে ও টি-টুয়েন্টি অভিষেক হয়েছে আর্চারের। দুই ম্যাচেই নজর কেড়েছেন বার্বাডোজে জন্ম নেয়া ক্যারিবীয় বংশোদ্ভূত এ অলরাউন্ডার।

Banglabid

ঘণ্টায় ৯০ মাইল (১৪৫কি.মি) গতিতে বল করতে পারেন আর্চার। সেইসঙ্গে বিভ্রান্তিকর ও কার্যকর স্লোয়ারেও ওস্তাদ তিনি। ব্যাটটা মন্দ করেন না। উজ্জ্বল অভিষেকের পর এখনো অবশ্য বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সুযোগ আছে তার। বুধবার থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো করলেই মিলে যেতে পারে বিশ্বকাপের টিকিট।

‘বিস্ময়কর’ আর্চারের একজন ফ্যান ফ্লিনটফ বলেন, ‘আমি তাকে আগে বোলিং করতে দেখেছিলাম, তখন এত অবাক হয়েছিলাম এই কারণে যে, এত অল্প চেষ্টা করেও কীভাবে এতটা গতিতে বল করা যায়।’

২০১৫’র অস্ট্রেলিয়া বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ইংল্যান্ড। কিন্তু হৃদয়বিদারক সেই বিদায়ের পর চেহারাই পাল্টে গেছে ইংলিশ দলের। আইসিসি র‌্যাঙ্কিংয়ের একনম্বর দল হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে তারা।

Reneta

এক নম্বর দলকে বিশ্বকাপে ভালো করতে হলে আর্চারের মতো খেলোয়াড় স্কোয়াডে থাকা দরকার বলে মনে করেন ফ্লিনটফ। বর্তমান খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি বলছেন, ১৫ সদস্যের দলে আর্চারকে উপেক্ষা করার কোনো কারণ ছিল না।

তার ভাষায়, ‘আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, কাকে বাদ দেবেন? আমার উত্তর, যে কাউকে। আমি মনে করি, সে খুবই মেধাবী।’

অনেকে আর্চারের পাশে দাঁড়ালেও কেউ কেউ বিপক্ষেও ছিলেন। তবে অন্য দেশ এসে ইংল্যান্ডের হয়ে খেলেছেন এমন ঘটনা ইংল্যান্ড দলে আগেও ঘটেছে।

সেই প্রসঙ্গ উল্লেখ করে ফ্লিনটফের মন্তব্য, ‘আমি তার যোগ্যতা সম্পর্কে জানি, কিন্তু আমরা বহু বছর ধরে এমনটা করেছিও। আমি যখন ছোট ছিলাম, তখন রবিন স্মিথ (সাউথ আফ্রিকা বংশোদ্ভূত) এবং গ্রাহাম হিককে (জিম্বাবুয়ে বংশোদ্ভূত) ইংল্যান্ডের হয়ে খেলতে দেখেছি। কেভিন পিটারসেন (সাউথ আফ্রিকা বংশোদ্ভূত) তো খেলেছেন বেশিদিন হয়নি।’

তিনবার ফাইনালে গেলেও ক্রিকেট বিশ্বকাপ জেতা হয়নি ইংল্যান্ডের। সবশেষ ১৯৯২ ফাইনালে তারা হারে পাকিস্তানের কাছে। দেশের হয়ে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন ফ্লিনটফও। কিন্তু প্রতি আসরেই সেমিফাইনালের আগে বিদায় নিতে হয় তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্চারক্রিকেট বিশ্বকাপ-২০১৯ফ্লিনটফবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংগীত জীবনে সুবীর নন্দীর অনুসারী এসডি রুবেল

পরবর্তী

মস্কোর পর এবার সিডনিতে ফারুকীর ‘শনিবার বিকেল’

পরবর্তী
ছবিতে পলাশ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত...

মস্কোর পর এবার সিডনিতে ফারুকীর ‘শনিবার বিকেল’

কারাগারে অগ্নিদগ্ধ হয়ে আইনজীবীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT