চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে অগ্নিদগ্ধ হয়ে আইনজীবীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০৮, মে ২০১৯
- সেমি লিড, আদালত
A A

পঞ্চগড় জেলা কারাগারের ভেতরে অগ্নিদগ্ধ হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইনজীবী পলাশ কুমার রায়ের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে একজন ম্যাজিস্ট্রেটকে দিয়ে এ তদন্ত করতে বলা হয়েছে। সেই সাথে এ তদন্তে সহযোগিতা করতে পঞ্চগড়ের এসপি, ডিসি ও জেল সুপারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আজকের এ আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

আইনজীবী পলাশ কুমার রায়ের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালত তার রুলে উল্লেখ করেন: কারা অভ্যন্তরে থাকা আইনজীবী পলাশ কুমার রায়কে নিরাপত্তা দিতে কারা কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে এবং আদালত এবিষয়ে আদেশের জন্য ২৩ জুন দিন ধার্য করেছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারি আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

Reneta

আইনজীবী পলাশ রায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী রায়ের ছেলে।

কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের আইন উপদেষ্টা ছিলেন পলাশ। ২০১৬ সালে বেসরকারি কোম্পানি কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ৩১ লাখ টাকা আত্মসাতের মামলায় র‌্যাব গ্রেপ্তার করেছিল তাকে। পরে সে এ মামলায় জামিন পান।

সর্বশেষ গত ২৫ মার্চ দুপুরে পলাশ তাঁর বিরুদ্ধে করা কোহিনূর কেমিক্যালের ৩১ লাখ টাকা আত্মসাতের মামলাটি প্রত্যাহারের দাবিতে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পরিবারের লোকজন নিয়ে অনশন শুরু করেন।

একপর্যায়ে সেখান থেকে উঠে এসে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক–সংলগ্ন মহাসড়কে এসে মানববন্ধন করেন। এ সময় মানববন্ধন থেকে তিনি মাইকে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন বলে অভিযোগ রয়েছে।

এরপর আশপাশের লোকজন পলাশ রায়কে পঞ্চগড় সদর থানা-পুলিশে সোপর্দ করে এবং সেদিন বিকেলে প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তির অভিযোগে পলাশের বিরুদ্ধে পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ইউনিয়নের বাগানবাড়ি এলাকার রাজিব রানা  মামলা করেন। ওই মামলায় ২৬ মার্চ দুপুরে পঞ্চগড়ের আদালত তাকে কারাগারে পাঠান।

কারাকর্তৃপক্ষ জানায়, পলাশ সেরোসিস ‘অর্থাইটিস রোগী বলে’ তাকে সহানুভূতি দেখিয়ে কারা অভ্যন্তরে হাসপাতালে রাখা হয়। এরপর ২৬ এপ্রিল সকালে হাসপাতালের বাইরে থাকা একটি টয়লেট থেকে অগ্নিদগ্ধ অবস্থায় পলাশ দৌড়ে বের হলে কারারক্ষীরা তাঁর শার্ট-প্যান্ট ছিঁড়ে শরীরের আগুন নেভান। পরে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ওইদিন দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

অবশেষে ৩০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইনজীবী পলাশ রায়।

পলাশের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষকে দায়ী করেন ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন পলাশের মা মীরা রানী।

এসময় তিনি বলেন,‘বংশীয়ভাবে আমরা আওয়ামী লীগের সমর্থক। দলীয় সমর্থনেই আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। আমার স্বামী ৩৬ বছর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন (বছরখানেক আগে প্রয়াত)।’

এদিকে আইনজীবী পলাশ রায়ের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গত ৬ মে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মস্কোর পর এবার সিডনিতে ফারুকীর ‘শনিবার বিকেল’

পরবর্তী

চ্যানেল আই কার্যালয়ে সুবীর নন্দীকে শেষ শ্রদ্ধা

পরবর্তী

চ্যানেল আই কার্যালয়ে সুবীর নন্দীকে শেষ শ্রদ্ধা

নিথর দেহে শেষবারের মতো এফডিসিতে সুবীর নন্দী

সর্বশেষ

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT