চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কোর পর এবার সিডনিতে ফারুকীর ‘শনিবার বিকেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ন ০৮, মে ২০১৯
বিনোদন
A A
ছবিতে পলাশ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত...

ছবিতে পলাশ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত...

গেল মাসেই ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতিয়ে আসার পর এবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিতব্য ‘সিডনি ফিল্ম ফেস্টিভাল ২০১৯’-এ যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’।

ফারুকী নিজেই সোশাল মিডিয়াতে এই আনন্দ সংবাদটি জানান। তিনি বলেন, ২০১৩ সালে আমার নির্মিত ‘টেলিভিশন’ চলচ্চিত্রটির পর সিডনি ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে আমার পরবর্তী ছবি ‘শনিবার বিকেল’। এই উৎসবে অংশ নিতে আমি আর তিশা আগামি ১০ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সেখানে উপস্থিত থাকবো। অংশ নিবো প্রশ্নোত্তর পর্বে।

সিডনিতে প্রবাসী বাঙালিদেরকে ‘শনিবার বিকেল’ দেখার আমন্ত্রণও জানান ফারুকী।

এদিকে সিডনি ফিল্ম ফেস্টিভালের অফিশিয়াল ওয়েব সাইটে দেখা যায়, ৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত চলবে সিডনি ফিল্ম ফেস্টিভাল-২০১৯। আর ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি দেখানো হবে ১০ জুন দুপুর ২টা ১৫ মিনিট ও ১৩ জুন রাত ৮টা ১৫ মিনিটে।

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তির অনুমোদন পায়নি ‘শনিবার বিকেল’। বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং।

‘শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

Reneta

২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়েই এ ছবির প্লট। তাই গেল বছর যখন ছবির শুটিং শুরু হয়েছিল তখন থেকে ‘শনিবার বিকেল’ নিয়ে চারদিকে শোরগোল পড়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানজঙ্গি হামলাজাহিদ হাসানতিশাপরমব্রতফারুকীলিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি অনেক বড় হয়েছি, কিন্তু বাবা, আজ তুমি নেই’

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

শেষ হচ্ছে পারিবারিক গল্পে দর্শক মাতানো নাটক

এপ্রিল ১৮, ২০২৬

ট্রেবলজয়ী মেডেল নিলামে তুলছেন ম্যানসিটির ‘রহস্যময়’ একজন

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এপ্রিল-মে মাসে আসছে অস্বাভাবিক শক্তিশালী ‘সুপার এল নিনো’

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT