চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি লুটপাটের বাজেট দিয়েছে অবৈধ সরকার: খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:২৬ অপরাহ্ণ ০১, জুন ২০১৭
রাজনীতি
A A

বর্তমান সরকারকে অবৈধ, মিথ্যাবাদী, জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, আরেকটি লুটপাটের বাজেট দিয়েছে সরকার। এই বাজেট থাকবে না, কখনো বাস্তবায়ন হবে না। এই বাজেট জনবিরোধী, জনকল্যাণ বিরোধী।

বৃহস্পতিবার জিয়াউর রহমানের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, এমন বাজেটে অর্থমন্ত্রীরও কিছু করার থাকে না। এটি তো তৈরি হয় হাসিনার কথা মতো। এই বাজেট থাকবে না। কিছুদিন পরই ১০ কোটি টাকার প্রকল্প বাজেট হয়ে যাবে ৩০ কোটি, ৪০ কোটি। এভাবে বাড়তে থাকে লুটপাট। বাড়তে থাকে মানুষের ওপর নির্যাতন।

Banglabid

বিএনপি চেয়ারপার্সন বলেন, এখন আবারও গ্যাসের দাম বৃদ্ধি করেছে। অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধি বন্ধ করে জনগণ নির্যাতন বন্ধ করতে হবে।

কক্সবাজারে এখনো সরকারের কোন ত্রাণ যায়নি বলে অভিযোগ করে তিনি বলেন, মিথ্যাচারের সরকার ত্রাণ না দেয়ার নামে লুটপাট করছে।

এসময় তিনি বলেন, এই সরকার সব জায়গায় হাত দিয়েছে। নিম্ন আদালত পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে এবং উচ্চ আদালতে থাবা দেয়ার চেষ্টা করছে হাসিনা। প্রধান বিচারপতির কথায় তা প্রমাণিত।

Reneta

শেখ হাসিনা দেশের সবকিছুতে থাবা দিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, এই সরকারকে উৎখাত করতে হবে। দেশের সকল আইনজীবী থেকে শুরু করে সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, সরকার চায় আরেকটি ৫ জানুয়ারি। কিন্তু সেই নির্বাচনে কোন রাজনৈতিক দল, কোন মানুষ অংশ নিবে না। একটি নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে জয়-পরাজয় আমরা মেনে নিব।

জনগণকে মুক্তি দিতে ভিশন-২০৩০ দেয়া হয়েছে মন্তব্য করে খালেদা বলেন, এই ভিশনে সকল শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। এই ভিশন আমাকেই শেষ করতে হবে এমন কোন কথা নেই, দেশের মানুষ তা বাস্তবায়ন করবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি বিচারপতি টি এইচ খান। আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জ্যেষ্ঠ আইনজীবীগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াজাতীয় বাজেট ২০১৭-১৮বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

পরবর্তী

তিনশ পেরিয়ে ভিনদেশে হারেনি বাংলাদেশ

পরবর্তী

তিনশ পেরিয়ে ভিনদেশে হারেনি বাংলাদেশ

বাজেটে ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT