চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনশ পেরিয়ে ভিনদেশে হারেনি বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ০১, জুন ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ৩০৫ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। জয়ের আশা নিয়েই ফিল্ডিংয়ে নেমেছে মাশরাফিবাহিনী। বিদেশের মাটিতে তিনশর বেশি রান করে হারের অভিজ্ঞতা নেই টাইগারদের। তাইতো জয়ের আশাটা আরও বড় হচ্ছে।

বিদেশের মাটিতে আগে ব্যাট করে তিনশ কিংবা তার বেশি স্কোর তিনবার গড়েছে বাংলাদেশ। তিনবারই বড় ব্যবধানে জিতেছে টাইগাররা। বুলাওয়েতে জিম্বাবুয়ে ও ডাম্বুলায় শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। এ দুটি জয় ছিল দ্বিপাক্ষিক সিরিজে। অপর জয়টি এসেছে লাহোরে এশিয়া কাপে, আরব আমিরাতের বিপক্ষে। তবে এবারই প্রথম আইসিসির কোনও টুর্নামেন্টে তিনশর বেশি সংগ্রহ গড়ল বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচের ‘কালো স্মৃতি’ পাশ কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে জ্বলে ওঠেন তামিম ইকবাল। তাকে সঙ্গ দিতে মুশফিক খেললেন ক্যারিয়ারের অন্যতম একটা সেরা ইনিংস।

ওভালের ইতিহাস বলছে তিন শতাধিক রান করে এই মাঠে দুই দলের হারার নজির আছে। ১১ বার জিতেছে তিনশ পার করা দল।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভার মোকাবিলা করতে দাঁড়িয়ে যান তামিম। সকালের এই ওভারটি নিরাপদে পার করেন ওপেনার। এরপর সৌম্যকে নিয়ে তামিম ৫৬ রানের জুটি গড়েন। স্টকসের শর্ট বলে সৌম্য (২৮) ফিরে গেলে ইমরুল মাঠে নামেন। ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই ইমরুলকে একাদশে রাখা হয়। সেই ইমরুল (১৯) খুব একটা ভালো করতে পারেননি। প্লাঙ্কেটকে উড়িয়ে মারতে যেয়ে মিডঅনে ধরা পড়ে যান। মার্ক উড দারুণ ক্যাচ নেন।

ইমরুল ফিরে গেলে মুশফিক এসে তামিমকে সঙ্গ দেন। ২৮ ওভার শেষে এক পর্যায়ে স্কোরবোর্ডে রান ছিল ১৫০। তামিম ১২৪ বল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম শতক হাঁকান। সেঞ্চুরির পরও তাড়াহুড়া করেননি। আরও ২৮টি রান যোগ করেন। প্লাঙ্কেটের বলে বাটলারের হাতে যখন ধরা পড়েন, তখন মুশফিকের সঙ্গে তার জুটি ১৬৬ রানের। তামিম ফিরতেই মুশফিক (৭৯) নড়বড়ে হয়ে যান। ঠিক পরের বলে বড় শট খেলতে যেয়ে লংঅফে ধরা পড়েন।

Reneta

শেষ দিকে সাকিব (১০) রান বাড়াতে ব্যর্থ হন। হাত খুলে খেলতে যেয়ে বিদায় নেন। ৪৭তম ওভারের চতুর্থ বলে ফিরে যান তিনি। সাব্বির ১৫ বলে করেন ২৪। ৪৯ ওভার শেষে ৩০০তে পা রাখে বাংলাদেশ। শেষ ওভারে আসে ৫।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT