চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিয়ানকে গ্রেফতারের নেপথ্যে বিজেপি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
বিনোদন
A A
অভিযুক্ত যুবককে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক মামলায় আরিয়ান খানের নাম জড়ানোর কারণে আরও একবার বলিউডের সাথে মাদকের সম্পর্ক নিয়ে চলছে চর্চা। আজ আবার আদালতে তোলা হবে আরিয়ানকে। এসবের মাঝেই চাঞ্চল্যকর দাবি তুলেছেন মহারাষ্ট্রের মন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা নবাব মালিক।

তার দাবি, এই ঘটনার পিছনে হাত রয়েছে বিজেপির। মহারাষ্ট্র ও বলিউড ইন্ডাস্ট্রির বদনাম করতেই এসব করছে এনসিবি।

নবাব মালিকের মতে, পুরো ঘটনাটিই সাজানো। বিজেপির আসল টার্গেট শাহরুখ। মহারাষ্ট্র সরকারকে ঝামেলায় ফেলতে এনসিবির সাথে হাত মিলিয়ে এই কাজ করেছে বিজেপি।

সংবাদ সম্মেলন করে নবাব দাবি করেছেন, অন্তত এক মাস আগে সাংবাদিকদের কাছে খবর ছিল যে শাহরুখ খানকে পরবর্তী নিশানা করা হবে।

আরিয়ানকে আটক করার পর তার সঙ্গে সেলফি তোলা অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রসঙ্গও তোলেন তিনি। নবাব বলেন, ‘আটকের পর আরিয়ান খান এবং তার সঙ্গী আরবাজ মার্চেন্টকে যে দুজন ধরে এনেছেন, তারা এনসিবির কোনো কর্মকর্তা নয়। তাদের একজন বিজেপি কর্মী ও অন্যজন ব্যক্তিগত গোয়েন্দা।’

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের করা সব অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে ক্ষমতাসীন দল বিজেপি ও এনসিবি।

নবাব মালিকের অভিযোগের আগে কংগ্রেসের তরফ থেকেও দাবি করা হয়েছে, গুজরাটের মুন্দ্রা বন্দরে আটক ৩০০০ কিলোগ্রাম হিরোইন উদ্ধারের মামলা থেকে দেশবাসীর নজর ঘোরাতেই এনসিবি প্রমোদতরীতে অভিযান চালিয়ে আরিয়ান খানকে আটক করেছে। -হিন্দুস্তান টাইমস

ট্যাগ: আরিয়ান খানবিজেপিশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৈয়দপুর-কক্সবাজার সরাসরি ফ্লাইট চালু

পরবর্তী

দুর্নীতির মামলায় জামিন পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক

পরবর্তী
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের ছবি, দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির মামলায় জামিন পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক

অজ্ঞতা, অসচেতনতায় হারিয়ে যাচ্ছে মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT