চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার রোবট হতে হবে, এছাড়া বিকল্প নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১৪, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় ও কোচের মধ্যে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে ক্রিকেটারদের হাতিয়ার ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম। বর্তমান সময়ের ক্রিকেটে যেটি মহাগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেটির সঠিক কিংবা ভুল ব্যবহারে অহরহ বদলায় ম্যাচের চেহারা।

বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে কম সময়ই। বেশিরভাগ ক্ষেত্রেই অসফল হওয়া দলের নাম বাংলাদেশ। এক্ষেত্রে মুনসিয়ানা দেখাতে বোলার-কিপারের ভূমিকা বড় হলেও অধিনায়কের দায়ও কম নয়। ১৫ সেকেন্ডের মধ্যে সতীর্থদের সঙ্গে সঠিক যোগাযোগ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বড় ভূমিকা রাখে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই জায়গায় উন্নতি করার সুযোগ আছে কিনা, টাইগার অধিনায়ক মুমিনুল হক একটু অবাকই হয়েছেন। মুমিনুল সাধারণত মিড অন বা মিডঅফে ফিল্ডিং করেন থাকেন। এই জায়গায় দাঁড়িয়ে বোঝা বলের গতিবিধি বোঝা মুশকিল।

Banglabid

সংবাদ সম্মেলনে অপ্রিয় প্রসঙ্গটি উঠলে এক ধরণের অসহায়ত্ব দেখা যায় মুমিনুলের কণ্ঠে, ‘ফাজলামো করে যদি বলি-আমার রোবট হতে হবে, এছাড়া কোনো অপশন নেই। আমার কাছে মনে হয় বোলার আর কিপারের ভিউটা সবচেয়ে ভালো থাকে। ওরা যদি ভালো ফিডব্যাক দেয়। আমি হয়ত মিডঅফে থাকি। কিপার আর বোলার ভালো ফিডব্যাক দিলে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়।’

ভুলটা বেশি আলোচিত হওয়ায় রিভিউ নিতে সফলতা অনেকটা আড়ালে পরে গেছে। মুমিনুলের অনুরোধ সাফল্যগুলোও স্মরণ রাখার, ‘আমি আগেও অনেক রিভিউয়ে সফল হয়েছি। আমার মনে হয় মাঝেমাঝে এগুলোও আপনাদের দৃষ্টি দেওয়া উচিত। মাঝেমধ্যে হয়ত হয় না। শুধু আমি না, বিশ্বের সব অধিনায়কই এটার সম্মুখীন হয়। এজন্য আমার কিছু সমর্থনও দরকার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টডিআরএসবাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুলমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হঠাৎ পদত্যাগ

পরবর্তী

মাকে দেখতে যাওয়া হলো না, সড়কে স্ত্রী-সন্তানসহ চিকিৎসকের মৃত্যু

পরবর্তী
Celebration with family and friends at a birthday party in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে দেখতে যাওয়া হলো না, সড়কে স্ত্রী-সন্তানসহ চিকিৎসকের মৃত্যু

নেদারল্যান্ডসে চারশ বছরের দুগ্ধ খামার থেকে তৈরি পনিরের তাক. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসে চারশ বছরের দুগ্ধ খামার

সর্বশেষ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT