চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার মৃত্যুর জন্য সানি দায়ী’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:০৯ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
অপরাধ
A A
একজন নারী ও একজন পুরুষের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলের বাঁ হাতি স্পিনার আরাফাত সানির স্ত্রী নাসরিন সুলতানা বৃহস্পতিবার রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা চেষ্টা করার আগে একটি সুইসাইড নোটে লিখেছেন ‘আমার মৃত্যুর জন্য সানি দায়ী’।

সুইসাইড নোটের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন সানির স্ত্রীর বোন শারমিন সুলতানা।

নাসরিন সুলতানার চিরকুটে লেখা ছিল- ‘আল্লাহর ওয়াস্তে দু’হাত জোড় করে তোমাদের অনুরোধ করছি, দয়া করে আমাকে হাসপাতালে নিও না। আল্লাহর দোহাই লাগে। দয়া করে আমাকে আমার মতো মরতে দাও। আমার জন্য অনেক জ্বালা নিয়েছো। মরার পর মাটি দিয়ে দিও, কিন্তু হাসপাতালে নিও না প্লিজ।

Banglabid

আমার আজকের অবস্থার জন্য সানি দায়ী। আল্লাহ্ যেন তাঁর বিচার করেন। আমার মৃত্যুর জন্য সানি দায়ী।’

শারমিন জানান বৃহস্পতিবার রাতে আরাফাত সানির সঙ্গে নাসরিনের ঝগড়া হয়, সকালে ঘুমের থেকে উঠে বারবার ডাকলেও সাড়া দিচ্ছিল না নাসরিন। এরপর তার পাশে আমরা ঘুমের ওষুধ ও একটি চিরকুট দেখতে পাই।

ধানমন্ডির রেঁনেসা হাসপাতালের চিকিৎসক প্রিয়ম তালুকদার জানিয়েছেন নাসরিনের অবস্থা আশঙ্কামুক্ত নয়, তাকে আইসিইউতে রাখা হয়েছে। আরো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর তার সম্পর্কে বলা যাবে।

Reneta

নাসরিন সুলতানার বোন শারমিন সুলতানা চ্যানেল আই অনলাইকে জানিয়েছে, তারা আজ দুপুরে জিডি করতে মোহাম্মদপুর থানা গিয়ে জুম্মার নামাজ থাকায় কাউকে থানায় পাওয়া যায়নি।তবে রাতে আবার ও থানা গিয়ে তারা বিষয়টি নতি  ভুক্ত করবেন বলে জানান শারমিন সুলতানা।

মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা স্বীকার করে চ্যানেল অাই অনলাইকে বলেন, আমরা জেনেছি এমন ঘটনা ঘঠেছে। তবে অতিরিক্ত ঘুমের ঔষুধ খাওয়ার কারণে এমন হতে পারে।তবে  এ ব্যাপারে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তারপর আইনুযায়ী ব্যবস্থ গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা চেষ্টা করেন জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার আরাফাত সানির স্ত্রী নাসরিন সুলতানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাত সানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদযাত্রার ভোগান্তি কমাতে স্বল্পমেয়াদী পরিকল্পনা কাজে আসছে কি?

পরবর্তী

‘দেশি কোচরাও একদিন বিদেশে কাজ করবেন’

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়রা অনুশীলনে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশি কোচরাও একদিন বিদেশে কাজ করবেন’

ছেলে ফুটবল প্রেমী যুবক বার্সেলোনা জার্সি পরে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার পাঁচ দামি দলবদল

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT