চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার বক্তব্যের প্রয়োজন নেই: বাপ্পী চৌধুরী

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৫:৪৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৭
বিনোদন
A A
বাপ্পি চৌধুরী

বাপ্পি চৌধুরী

চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। চলচ্চিত্রে অভিনয় করছেন ২০১২ সাল থেকে। এখন তিনি ব্যস্ত তারকা। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে বাপ্পী অভিনীত সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ ছবিটি। এই ছবি আর অন্যান্য প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন : কেমন আছেন?

খুব ভালো। একটু ব্যস্ততা। আজ (শুক্রবার) আমার ছবি মুক্তি পেয়েছে। সেটা নিয়ে মানসিক চাপের মধ্যে আছি। আজ আবার আমার ভাইয়ের গায়ে হলুদ। সকাল থেকেই ব্যস্ত ছিলাম এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে। এখনো দম ফেলতে পারছি না।

Banglabid

চ্যানেল আই অনলাইন : নতুন ছবি মুক্তি পেয়েছে। কেমন মনে হচ্ছে?

ছবিটি দেশের ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম দিন কেমন গেল, তা বলতে পারব না। ভাইয়ের হলুদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। পরিচালক জানিয়েছেন ঢাকাতে যে কয়টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে, সেগুলোতে নাকি খুব ভালো চলছে। ঢাকার বাইরের খবর এখনো পাইনি। তবে মুঠোফোনে পরিচিত অনেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা আমার ছবিটি দেখেছেন এবং প্রশংসা করছেন। এছাড়া ছবির পুরো বাণিজ্যিক চিত্রটা পেতে আরও কয়েকদিন সময় লাগবে।

চ্যানেল আই অনলাইন : ইদানিং আপনার নতুন আর কোনো ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে?

Reneta

আগামী সপ্তাহে হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ নামে একটি ছবি মুক্তি পাচ্ছে। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন আঁচল। এছাড়া সামনে মুক্তি পবে ‘সাদাকালো প্রেম’, ‘দাগ’। এখন ‘প্রেমের বাঁধন’, ‘মন জুড়ে তুই’, ‘পাগলামী’, ‘মা বাবার আশীর্বাদ’, ‘ডন’ আর ‘রাজকুমার’ ছবির শুটিং চলছে।

বাপ্পী চৌধুরী

চ্যানেল আই অনলাইন : চলচ্চিত্রে অভিনয় করছেন পাঁচ বছর হলো। চলচ্চিত্রের জন্য নিজেকে কতটুকু যোগ্য করে গড়ে তুলতে পেরেছেন?

যোগ্য হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছি কিনা সেটা না বলে বরং বলতে পারি আমি প্রযোজক ও পরিচালকদের আস্থা অর্জন করতে পেরেছি। আমার ছবি প্রেক্ষাগৃহে চলছে। এ বছরের শেষ পর্যন্ত আমার শুটিংয়ের সিডিউল পূর্ণ হয়ে আছে। এমনকি আগামী বছর শুটিং হবে, এমন ছবিতে অভিনয়ের প্রস্তাবও পাচ্ছি। দর্শকের ভালোবাসায় আমি ধন্য। তারা আমাকে তাদের প্রত্যাশিত নায়ক হিসেবে দেখতে চান। তাই প্রযোজক আর পরিচালকেরা তাদের ছবিতে আমাকে চাচ্ছেন।

চ্যানেল আই অনলাইন : আপনি নিজেকে শাকিব খানের বিকল্প হিসেবে ভাবছেন?

সবাই নিজেকে সর্বোচ্চ স্খানে দেখতে চায়। আমি চেষ্টা করে যাচ্ছি, তবে আমি নতুন। আর শাকিব ভাই এই ইন্ডাষ্ট্রির বটগাছ। তিনি ইন্ডাষ্ট্রিকে একাই ধরে রেখেছেন। চলচ্চিত্রে তার অবদান অনেক। আমি তার পথ ধরেই হেঁটে চলেছি।

‘মিসড কল’ ছবির পোস্টার

চ্যানেল আই অনলাইন : ছবির বর্তমান পরিবেশ কেমন মনে হচ্ছে?

ভালো। তবে আরও ভালো হতে পারত। এখন কিন্তু ভালো ছবি হচ্ছে। দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহের পরিবেশ খুবই খারাপ। অনেকেই প্রেক্ষাগৃহের পরিবেশের কারণে সেখানে যেতে চান না। এই দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরানোর জন্য পরিবেশ উন্নত করতে হবে।

চ্যানেল আই অনলাইন : যৌথ প্রযোজনা ও বাজার বিনিময় নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্র–সংশ্লিষ্টদের মাঝে যে তৎপরতা চলছে, এ ব্যাপারে আপনার মতামত কী?

আমি ভালো বলতে পারব না। আসলে বলতে চাই না। আমার বক্তব্যের প্রয়োজন নেই। এ ব্যাপারে বড়রা যা সিদ্ধান্ত নেবেন, তা–ই হবে।

আলোকচিত্র: সংগৃহীত

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাপ্পী চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেঙ্গালুরুতে পুনের ছায়া দেখছে ভারত

পরবর্তী

রাজু আলীমের জন্মদিনে কবিতা আবৃত্তি ও প্রকাশনা উৎসব

পরবর্তী
রাজু আলীমের লেখা বই ‘আকাশ জলের প্রেমিক’

রাজু আলীমের জন্মদিনে কবিতা আবৃত্তি ও প্রকাশনা উৎসব

পদ্মাসেতু নির্মাণ এবং প্রধানমন্ত্রীকে যিনি অভয় দিয়েছিলেন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT