চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা অমনোযোগী, দুর্বল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনা মহামারীর আগে থেকেই প্রতিবাদ করে আসছেন লিওলেন মেসি। সারাজীবনই মুখচোরা স্বভাবের আর্জেন্টাইন ফরোয়ার্ড আগে কোনো মৌসুমে দল নিয়ে এত কথা বলেননি। অনাহূত বিরতির আগে যে ভয়টা পাচ্ছিলেন বার্সেলোনাকে ঘিরে, বৃহস্পতিবার সেটা সত্যি হয়ে গেছে। লা লিগা শিরোপা চলে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঘরে। অধিনায়ক হিসেবে যা করার এখন সেটাই করেছেন মেসি, নিজ দলের সমালোচনা করতে একবিন্দুও ভাবেননি। পাশাপাশি সতীর্থদের অনুরোধ করেছেন গা ঝাড়া দিয়ে ওঠার জন্য!

বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালকে ২–১ গোলে হারিয়ে লা লিগা টাইটেল নিশ্চিত করেছে রিয়াল। জোড়া গোল করেছেন মৌসুমজুড়েই দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা। অন্যদিকে একই সময়ে ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা।

হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়ক অন্যকেউ হলে হয়তো কথাই বলতেন না মেসি। তিনিই যখন অধিনায়ক, দল ও পারফরম্যান্স নিয়ে মুভিস্টারের সামনে বলতে হল তাকেই। সতীর্থদের নিয়ে যে তিনি বেশ ক্ষুব্ধ, সেটা আরেক জানিয়ে দিয়েছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। পাশাপাশি যোগ্য দল হিসেবে যে শিরোপা জিতেছে রিয়াল, সেটাও বলতে ভোলেননি।

Banglabid

‘আমরা এভাবে শেষ করতে চাইনি। কিন্তু এটাই মৌসুমে আমাদের অবস্থা। আমরা প্রতিটি সময় অনিয়মিত আর দুর্বল একটা দল ছিলাম, যারা নিজেদের একাগ্রতা আর জয়ের আকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছে। এ কারণেই আমাদের বিরুদ্ধে দলগুলোর গোল করা সহজ হয়ে গেছে।’

‘মাদ্রিদ নিজেদের কাজটা ঠিকভাবে করে গেছে। বিরতির পর থেকে তারা একটা ম্যাচও হারেনি, এজন্য তাদের প্রশংসা করতেই হয়। কিন্তু আমরা নিজেরাও পয়েন্ট হারিয়ে তাদের সাহায্য করেছি, যেটা আমাদের কোনভাবেই করা উচিৎ ছিল না।’

‘আমাদের নিজেদেরকেই সমালোচনা করা উচিৎ, কেবল মূল একাদশই নয়, পুরো ক্লাবকেই। মাদ্রিদ তাদের ম্যাচ জিতেছে, আমরা বার্সেলোনা, আমরা আমাদেরটা জিততে বাধ্য। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে, প্রতিপক্ষের দিকে নয়। শেষ কয়েক ম্যাচে মনে হয়েছে আমরা জেতার আশা ছেড়েই দিয়েছি।’

Reneta

মৌসুম কিন্তু একেবারেই শেষ হয়ে যায়নি বার্সার জন্য। ২০০৭-০৮ মৌসুমের পর একবারের খালি হাতে শেষ না করার সুযোগটা এখনো আছে, চ্যাম্পিয়ন্স লিগে। ৮ আগস্ট নাপোলির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচটা খেলবে বার্সা। তাই চ্যাম্পিয়ন্স লিগে দলকে ঘুরে দাঁড়ানোর আহ্বান বার্সা অধিনায়কের।

‘আগেই বলেছি, আমাদের যে অবস্থা সেটা চলতে থাকলে চ্যাম্পিয়ন্স লিগই নয়, লা লিগাও জিততে পারবো না। আমাদের পরিবর্তন আনতে হবে, কারণ যদি তা না হয় নাপোলির বিপক্ষেও জিততে পারবো না। এখন আমাদের মস্তিষ্ক পরিষ্কার করার জন্য কিছু সময়ের দরকার, তারপর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাববো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সামেসিরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিতর্ক পেড়িয়ে: রাধারমণ দত্ত ও তাঁর গান

পরবর্তী

ডা. সাবরিনা আবারও রিমান্ডে

পরবর্তী

ডা. সাবরিনা আবারও রিমান্ডে

সুশান্তর মৃত্যু: সিবিআই তদন্ত চান প্রেমিকা রিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহার: পুলিশ কর্মকর্তাকে অপসারণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনে বিমানবাহী রণতরীতে প্রথম নারী পাইলটদের গুরুত্বপূর্ণ অবতরণ পরীক্ষা পাস

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT