চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তর মৃত্যু: সিবিআই তদন্ত চান প্রেমিকা রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২০
বিনোদন
A A

সুশান্তের মৃত্যুর তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করার আবেদন জোরালো হচ্ছে ভারতে। তার পরিবারসহ সহকর্মীদের অনেকেই এমন দাবি করে আসছিলেন শুরু থেকে। সম্প্রতি এ নিয়ে মোদিকে চিঠি লিখেও পাঠিয়েছেন বিজেপির একজন সংসদ সদস্যা।

এবার সুশান্তের মৃত্যুর সঠিক তদন্ত করতে সিবিআইয়ের নিকট অনুরোধ জানিয়েছেন তার প্রেমিকা ও অভিনেত্রী রিয়া।

এমনকি নিজের টুইটার এবং ইনস্টাগ্রাম থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে রিয়া লিখেছেন, অবশ্যই যেন সুশান্তের মৃত্যুর সিবিআই (কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা) তদন্ত করা হয়।

এছাড়াও রিয়া আরো লিখেছেন, ‘স্যার আমি রিয়া চক্রবর্তী, সুশান্তের বান্ধবী। ওর আকস্মিক মৃত্যুর একমাস পার হয়ে গিয়েছে। সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। ন্যায়বিচারের আশায় আপনার কাছে হাতজোড় করে অনুরোধ করছি সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত করা হোক। আমি জানতে চাই কোন চাপে পড়ে এমন মারাত্মক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল সুশান্ত।’

এদিকে সুশান্তের মৃত্যুর পর থেকেই তার ব্যক্তিগত জীবনের সাথে বারবারই নাম আসছে রিয়ার। ফলে তার মৃত্যুর কারণ হিসেবে বার বারই তোপের মুখে পড়ছেন রিয়া। কেননা সুশান্তের আত্মহত্যার কারণকে কেন্দ্র করে অনেকেই আঙ্গুল তুলেছেন রিয়ার দিকে। তবে এসব বিষয় নিয়ে বরাবরই চুপ থেকেছেন ‘জালেবি’ খ্যাত এই অভিনেত্রী।

তবে সম্প্রতি মন্নু রউত নামের এক আইডি থেকে পাঠানো বার্তায় ক্ষাণিকটা ভেঙে পড়েছেন রিয়া। বার্তাটি শেয়ার করে রিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘লোকে বলল, আমি নাকি অর্থলোভী। আমি চুপ থেকেছি। আমি নাকি হত্যাকারী। আমি তাও কোনো কথা বলিনি। আমি নাকি যৌনকর্মী! এগুলো শুনেও আমি টুঁ শব্দ করিনি। কিন্তু এবার মনে হচ্ছে, আমার নীরবতা এদের অনুপ্রাণিত করছে! আমি আত্মহত্যা না করলে ওরা নাকি আমাকে ধর্ষণ করে মেরে ফেলে রাখবে। কে তাদের এই অধিকার দিল? তারা কি আদৌ বুঝতে পারছে যে তারা কী বলছে! আইন অনুযায়ি এগুলো ভয়াবহ অপরাধ। আমি আবারও বলছি, কোনো মানুষকেই এই জাতীয় নোংরা আর ভয়ংকর বার্তা পাঠিয়ে হুমকি দেওয়ার অধিকার নেই কারোর। আমি কেন এভাবে পীড়নের শিকার হব?’

Reneta

রিয়ার এই বার্তায় তার অনেক শুভাকাঙ্ক্ষি তাকে সাইবার ক্রাইম হেলপ লাইন ও সাইবার ক্রাইম ইন্ডিয়ার হেল্প নেওয়ার পরামর্শ দিয়ে ট্যাগ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT