চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ওভারে ছয় ছক্কা দেখল ক্রিকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ছক্কা

এক ওভারে আবারও ছয় ছক্কার বাহার দেখল ক্রিকেট বিশ্ব। গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস ও যুবরাজ সিংদের পর নতুন করে এই কীর্তি গড়লেন ইংলিশ ব্যাটসম্যান রস হোয়াইটলি। হেডিংলিতে ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টের ম্যাচে টানা ছয়টি ছক্কা মারেন তিনি।

রোববার ইয়র্কশায়ারের স্পিনার কার্ল কার্ভারের করা ইনিংসের ১৮তম ওভারের ছয়টি বলকেই ওভার বাউন্ডারিতে পরিণত করেন হোয়াইটলি। একটি ওয়াইডসহ সেই ওভারে আসে ৩৭ রান। ওয়েস্টারশায়ারের এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ২৬ বলে ৬৫ রান করেন। মোট ৮ ছক্কার ইনিংস তার।

বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা হাঁকালেন হোয়াইটলি। ২০১৩ সালে ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টিতে এই ইয়র্কশায়ারের বিপক্ষেই ছয়টি ছক্কা মেরেছিলেন ল্যাঙ্কাশায়ারের জর্ডান ক্লার্ক।

Banglabid

তবে ছয় ছক্কার ঝড় তুলেও দলকে জেতাতে পারেননি হোয়াইটলি। শেষ পর্যন্ত তার দল হেরে যায় ৩৭ রানে। প্রথম ব্যাট করে অলরাউন্ডার ডেভিড উইলির ৫৫ বলে ১১৮ রানে ভর করে ২০ ওভারে ২৩৩ রান করে ইয়র্কশায়ার। ওয়েস্টারশায়ার তুলতে পারে ১৯৬!

স্বীকৃত ক্রিকেটে ওভারে ছয় ছক্কা প্রথম মেরেছিলেন স্যার গ্যারি সোবার্স। ১৯৬৮ সালে কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের হয়ে কীর্তিটি গড়েন তিনি। গ্ল্যামারগনের বাঁহাতি স্পিনার ম্যালকম ন্যাশকে সেদিন ছয়বার উঁচিয়ে মারেন ক্যারিবীয় কিংবদন্তি।

পরে ১৯৮৫ সালে রঞ্জি ট্রফির ম্যাচে বাঁহাতি স্পিনার তিলক রাজকে ছয়বার উড়িয়ে বাউন্ডারির ওপারে পাঠান ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রী।

Reneta

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এই কীর্তি গড়েন হার্শেল গিবস। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ওভারে ছয় ছক্কা মারেন সাউথ আফ্রিকার সাবেক ওপেনার। একই বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ওভারে ছয় ছক্কা মারেন ভারতের বাঁহাতি যুবরাজ সিং।

আর হোয়াইটলির আগে টি-টুয়েন্টি ব্লাস্টেই ২০১৩ সালে ইয়র্কশায়ারের বিপক্ষে ওভারে ছয়টি উড়াল বাউন্ডারি মেরেছিলেন ল্যাঙ্কাশায়ারের ব্যাটসম্যান জর্ডান ক্লার্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক ওভারে ছয় ছক্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাবুলে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে বহু হতাহত

পরবর্তী

অতিরিক্ত ফি: ২০ হাজার হজযাত্রীর মোয়াল্লেম পাওয়া নিয়ে সংশয়

পরবর্তী

অতিরিক্ত ফি: ২০ হাজার হজযাত্রীর মোয়াল্লেম পাওয়া নিয়ে সংশয়

নেইমারের ভবিষ্যৎ ঠিক করলেন ‘প্রেসিডেন্ট’ পিকে?

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT