চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে আবারও একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যুও বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন নার্স মাস্ক পরে, পেছনে মার্কিন পতাকা ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে শনাক্ত এবং মৃত্যুতে বিশ্বের দেশগুলোর মধ্যে সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রে সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্বেগ বাড়াচ্ছে। গত এক সপ্তাহ ধরেই দেশটি দৈনিক শনাক্তের শীর্ষে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজারের ৩০৭ জন।

পরিসংখ্যান বলছে, কয়েক সপ্তাহের ব্যবধানে শনাক্ত বেড়েছে ৪১ শতাংশের বেশি। একই সময় মৃত্যুও বেড়েছে অন্তত ৩৬ শতাংশ। গত একদিনে মৃত্যুও হয়েছে ৮৭৩ জন।

গত সাড়ে ছয় মাস আগে যুক্তরাষ্ট্রে করোনা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আবারও বাড়ছে মৃত্যু এবং সংক্রমণ।

নতুন এই রোগী মিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৫৮২ জনের। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৪০ হাজার ৯৩ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ৮৯ জন।

মূলত আগস্টের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে সংক্রমণ লাফিয়ে বাড়তে শুরু করেছে। ১ আগস্ট আক্রান্ত হয়েছিলেন ৮০ হাজার ৫৩৭ জন। ১ সপ্তাহের মধ্যে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৬ হাজারেরও বেশি। এরপর থেকে আর দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে নামেনি।

এই দফায় সংক্রমণ টিকা না নেওয়া মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে। সেখানকার হাসপাতালগুলোতে বেড সংকট দেখা দিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, মার্কিন নাগরিকরা যদি টিকা না নেন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর পরিচালক রচেল ওয়ালেনস্কি বলেন, আমাদের মডেল অনুসারে যদি মানুষ টিকা না নেন; তাহলে প্রতিদিনই লক্ষাধিক আক্রান্ত শনাক্ত হতে পারে। যেমনটি জানুয়ারির শুরুতে হয়েছিল।

ট্যাগ: করোনাবিশ্বব্যাপীযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২ কোটি ১৭ লাখের বেশি ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে

পরবর্তী

২০ হাজার আফগানকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

পরবর্তী
আফগানিস্তানে আশ্রয়প্রার্থী মানুষের ভিড়, বিমানবন্দরে অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ হাজার আফগানকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

Former US President Donald Trump speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিনীদের আফগানিস্তানে যাওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল: ট্রাম্প

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু আয় নয়, সঞ্চয়ও কেন জরুরি?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT