চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আলোচনায় ভারতীয় প্রটোকল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সোমবার চারদিনের সফরে ভারতে পৌঁছেছেন। দিল্লির পালাম বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজিব প্রতাপ রেড্ডি। এটিই ভারতীয় প্রথা অথবা প্রটোকল। কিন্তু এই প্রটোকল ভেঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দীর্ঘ সাত বছর পর গত ৭ এপ্রিল চারদিনের সফরে ভারত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন প্রটোকল ভেঙ্গে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে নরেন্দ্র মোদি তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

ডয়েচে ভেলে জানায়, কথা ছিল প্রটোকল মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন ভারতের ভারী শিল্প, পাবলিক অ্যান্ড এন্টারপ্রাইজ মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী৷ কিন্তু আন্তরিকতায় প্রটোকল ভাঙ্গেন ভারতের প্রধানমন্ত্রী৷ নিজেই বিমানবন্দরে হাজির হয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সময় দুপুর একটায়৷

Banglabid

শুধু তাই নয়, শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর পর মোদি উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি৷ তিনি অভ্যর্থনা জানানোর ছবিসহ পরপর দু’টি টুইটও করেন৷ যেখানে প্রথম টুইটবার্তায়ই মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে অভ্যর্থনা জানাতে পেরে আমি আনন্দিত৷’

৮ এপ্রিল হাসিনা-মোদি দ্বিপাক্ষিক বৈঠকের পর দু ’দেশের মধ্যে মোট ৩৬ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

সফরের তৃতীয় দিনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ভোজসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি।

Reneta

সফরের শেষ দিনে ১০ তারিখ সকাল দশটায় শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় ইন্ডিয়া ফাউন্ডেশন। এরপর নয়াদিল্লিতে হোটেল তাজের শাহজাহান হলে ব্যবসায়ীদের এক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।

চার দিনের ভারত সফর শেষে সোমবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরেন। দিল্লি থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ স্থানীয় সময় ৬টা ৫৭ মিনিটে ঢাকার মাটিতে পা রাখেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপরিচিত কেউ মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারবে না: ডিএমপি

পরবর্তী

`অপুর মতো সবাই যদি মুখ খুলতে পারত!’

পরবর্তী
ইপ্সিতা শবনম শ্রাবন্তী

`অপুর মতো সবাই যদি মুখ খুলতে পারত!'

দুই বেগমের দেখা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT