চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার হত্যার প্রতিবাদ: সরব তারকারাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে সরব গোটা দেশ। বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। সাধারণ শিক্ষার্থীসহ দেশের আপামর জনতা আবরার হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। একই দাবিতে সুর মিলিয়েছেন দেশের তারকারাও। সংগীত, চলচ্চিত্র ও নাট্য জগতের তারকাদের ছুঁয়ে গেছে এই হত্যাকাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন অনেকেই:

আবরারের মৃত্যুতে শঙ্কিত দেশের প্রখ্যাত গীতিকার প্রিন্স মাহমুদ। এই ইস্যুতে নিজের শঙ্কার কথা জানিয়ে ফেসবুকে তিনি লিখেন: আবরার ফাহাদ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র। সে ঢাকা মেডিকেলেও চান্স পেয়েছিল। ঘুমানোর আগে অন্ত্যত একটা প্রতিবাদ করে ঘুমান। আমাদের বাচ্চারাও বড় হচ্ছে…

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪ তম আসরে অংশ নিতে বর্তমানে কোরিয়া অবস্থান করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দূরে থাকলেও আবরার হত্যাকাণ্ড নাড়া দিয়েছে তাকেও। ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেন:
‘‘বুয়েটের নিউজটা মাত্র দেখলাম। দেখে গলাটা শুকাইয়া গেলো। এই সমাজইতো আমরা সবাই মিলে বানাচ্ছি, নাকি? যেখানে আমার মতের বিরোধী হলে তাকে নির্মূল করা আমার পবিত্র দায়িত্ব। আমাদের সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় নেতারা সবাই মিলে তো এতো বছর এই কামই করছি, এই ভাবেই একটা প্রজন্ম বানাইছি! আর আমাদের এই নির্মূলবাদী মন বানানো হইছে বাংলার বুদ্ধিজীবীদের ওয়ার্কশপে!
তাই আমি তোমাদের অভিশাপ দেই!
আমি অভিশাপ দেই কারণ তুমি এই ঘৃণা আর নির্মূল তত্বকে মহৎ বানিয়ে প্রচার করেছো দেশের নামে, জাতীয়তার নামে, ধর্মের নামে, লিঙ্গের নামে, আমার নামে, তোমার নামে!
আমি অভিশাপ দেই তাদের যারা আমাদের সমাজটাকে এই জায়গায় এনে দাঁড় করালো যেখানে অপ্রিয় কথা বলার জন্য সহপাঠীকে পিটিয়ে মেরে ফেলা হয়!
আমি অভিশাপ দেই!
অভিশাপ দেই!
অভিশাপ দেই!
কারণ আমার কিচ্ছু করার ক্ষমতা নাই, কেবল অভিশাপ দেয়া ছাড়া!’’

আবরারের মা ও বাবার ক্রন্দনরত দুটি ছবি শেয়ার করে নাট্যকার মাসুম রেজা লিখেছেন: ‘কান্দিগো মা, কান্দি পিতা, কাঁদিয়া জুড়াই প্রাণ/কবরে শুইয়েছো যারে সেতো আমাদেরও সন্তান’।

Banglabid

আবরারকে সন্তানতুল্য জ্ঞান করে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেন: শুভ বিজয়ার এই দিনে মন ভালো নেই। বনানী ছাড়া কোথাও যাইনি, কোথাও না। শুধুই মনে হচ্ছে, এই ছেলেটি (আবরার) আমার সন্তান হতে পারতো। প্লিজ মতের মিল না হলে আমাকে মেরে ফেলেন না,আমাদের সন্তানের উপরেও এই কাজ করেন না। প্লিজ। মা বাবারা সহ্য করতে পারেন না। আমি লজ্জ্বিত,ভীত। সকল সন্তান নিরাপদ থাকুক।

আবরারের খুনের বিচার দাবি করে নির্মাতা রেদওয়ান রনি লিখেন: এ কোন বাংলাদেশের দিকে যাচ্ছি আমরা? ভিন্নমত হলেই পিটিয়ে মেরে ফেলবেন? অতি উৎসাহী জানোয়ারগুলো দেশের কত বড় ক্ষতি করছে জানে? দৃষ্টান্তমূলক বিচার চাই, অবিলম্বে …।

চিত্রনায়ক জায়েদ খান লিখেন: যার সন্তান আছে শুধু তারাই কিছুটা হলেও অনুভব করতে পারবেন। দুঃখিত বাবা। আফসোস মানবতা কোথায়…!

Reneta

নিজের ছোট ভাইয়ের সাথে আবরারের তুলনা করে অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেন: আবরার … ছেলে টা মিম (আমার ভাই ) এর বয়সি। যতোবার ওর নিউজ পড়ছি, আবরার এর জায়গায় আমার ভাইটার চেহারা দেখেছি। অসুস্থ লাগছে এখন।

সংগীতশিল্পী কোনাল লিখেছেন: দুবাই ট্রানজিটে বসে চোখে পড়লো নিউজফিড জুড়ে আবরারকে নিয়ে হাহাকার। বিভিন্ন পোর্টালে চোখ বুলাতেই আমি স্তব্দ! দেশে ফেরার আকুতিটা কেমন যেন ম্লান হয়ে গেল…! আমরা মানুষ হয়ে আর কত অমানুষ হবো?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরারকোনালচয়নিকা চৌধুরীজায়েদ খানপ্রিন্স মাহমুদফারুকীমৌসুমী হামিদরেদওয়ান রনিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় সিনেমায় দুর্গোৎসবের প্রভাব

পরবর্তী

আবরার হত্যা মামলা ডিবিতে হস্তান্তর, ১০ দিনের রিমান্ড আবেদন

পরবর্তী
আবরার ফাহাদ

আবরার হত্যা মামলা ডিবিতে হস্তান্তর, ১০ দিনের রিমান্ড আবেদন

আবরার হত্যা: সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT