চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবদুল ওয়াহ্‌হাব মিঞা প্রধান বিচারপতি: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
আদালত
A A
প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা, আইনমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করা  আবদুল ওয়াহ্‌হাব মিঞা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করার পর তার পদত্যাগপত্র শনিবার বঙ্গভবনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

এদিন সকালে বিভিন্ন গণমাধ্যমে এস কে সিনহার পদত্যাগের খবর প্রচারিত হতে থাকে। সেখানে বলা হয় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে কানাডায় ফিরে যাওয়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি।

Banglabid

প্রধান বিচারপতি এস কে সিনহা মঞ্জুর করে গত ১২ অক্টোবর আইন মন্ত্রণালয়ের  এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অসুস্থতা ছুটি, বর্ধিত ছুটি অথবা তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাঁর দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা। রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী এই দায়িত্ব প্রদান করেছেন।

গত ২ অক্টোবর শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে এক মাস ছুটির কথা উল্লেখ করে ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

গতকাল শুক্রবার ছিল তার ছুটির শেষ দিন। আজ শনিবার তার কাজে যোগদানের কথা ছিল।

Reneta

ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সেদিন তার সরকারি বাসভবন থেকে বেরিয়ে বিমানবন্দরের পথে গাড়িতে ওঠার আগে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে একটি লিখিত বিবৃতি দিয়ে যান।

ওই বিবৃতিতে প্রধান বিচারপতি বলেন, তিনি অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ আছেন। চাপে নয়, ছুটি কাটাতে স্বেচ্ছায় বিদেশে যাচ্ছেন। তিনি আবার ফিরে আসবেন।

প্রধান বিচারপতির এমন বিবৃতির পরিপ্রেক্ষিতে পরের দিন বিদেশে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলনসহ সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ১১ টি গুরুতর অভিযোগের কথা নজিরবিহীন এক বিবৃতির মাধ্যমে জানান সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতির এই ছুটিকে কেন্দ্র করে নানা বিতর্কের জন্ম দেয়। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি, ষোড়শ সংশোধনী নিয়ে রায়ের কারণে প্রধান বিচারপতির বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে জোরপূর্বক ‍ছুটিতে যেতে বাধ্য করেছে আওয়ামী লীগ সরকার। যদির সরকারের পক্ষ থেকে তা নাচক করে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের জাস্ট ডায়াল কিনছে গুগল

পরবর্তী

নেইমারের চোখে ‘জল’

পরবর্তী
নেইমার চোখে জল, ব্রাজিলের কোচের আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের চোখে ‘জল’

ইসরায়েলি নেতা নাফতালি বেনেটের ছবি, আন্তর্জাতিক আলোচনায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি-ইসরায়েল আঁতাতে লেবাননে অস্থিতিশীলতা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT