চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের চোখে ‘জল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নেইমার চোখে জল, ব্রাজিলের কোচের আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের বিপক্ষে ম্যাচ জিতেছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই ফুরফুরে মেজাজেই আসার কথা নেইমারের। ব্রাজিলিয়ান তারকা এলেন, কথাও বললেন মনখুলে, কিন্তু কণ্ঠে থাকল না খুশির কোন আভাস। নেইমারের কথায় বরং মিশে থাকল আবেগ, যার পার্শ্বপ্রতিক্রিয়ায় চোখ বেয়ে নামল অশ্রুও!

শুক্রবার জাপানের বিপক্ষে পেনাল্টি থেকে ব্রাজিলকে গোল এনে দেন নেইমার। পরে অবশ্য আরেকটি পেনাল্টি পেয়েও তা থেকে গোল করতে ব্যর্থ সেলেসাও ফরোয়ার্ড। তাতে দলের ক্ষতি হয়নি, হেসে খেলেই ব্লু সামুরাইদের বিপক্ষে জিতেছে পাঁচবারের বিশ্বসেরারা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রথমে আসেন ব্রাজিল কোচ টিটে। পরে ডেকে নেন নেইমারকেও। সেখানেই তাকে ঘিরে ফরাসী গণমাধ্যমগুলোতে আসা একাধিক মশলাযুক্ত খবর নিয়ে মুখ খোলেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।

Banglabid

কাভানি, পিএসজি কোচ উনাই এমেরির সঙ্গে দ্বন্দ্ব। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে শীতল সম্পর্ক, সব বিষয়েই কথা বলেন নেইমার। কাভানি কিংবা কোচের সঙ্গে দ্বন্দ্বের খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। এক পর্যায়ে চোখের পানি ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড।

‘তারা আমাকে নিয়ে এমন সব গল্প বানিয়েছে যেগুলোর সত্যিই কোন ভিত্তি নেই। আমার সঙ্গে কোচ কিংবা কাভানির কোন সংঘাত নেই। প্যারিসে আমি অনেক, অনেক সুখী। পিএসজি এবং যারা দলটির হয়ে সর্বস্ব দিয়ে খেলছে, তাদের জন্য হলেও আমি কিছু জিততে চাই।’

পিএসজি কোচ এমেরির সঙ্গে দ্বন্দ্বের কথাও উড়িয়ে দিয়েছেন নেইমার। এমেরির সঙ্গে তার ভাল বোঝাপড়ার কথা তুলে এনেছেন ভরাট কণ্ঠে, ‘আমি যখন প্যারিসে নামি, তখন তার সঙ্গে আমার আলোচনা হয়। তিনি আমাকে মাঠে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি আমার করণীয় সম্পর্কে জানি এবং কোচ যেটা বলেন সেটাই করার চেষ্টা করি। তারপরও জানি না কীভাবে এসব গল্প আবিষ্কার হয়!’

Reneta

নেইমারের সমর্থনে মুখ খুলেছেন টিটেও। প্রিয় শিষ্য কোন ভুল করতে পারেন না বলেও বিশ্বাস তার, ‘আমরা প্রায় দেড় বছর ধরে একসঙ্গে কাজ করেছি। আমি শুনতে শুনতে বিরক্ত যে নেইমারের সঙ্গে আমার সম্পর্ক খারাপ, নেইমার রগচটা, সে কথা শোনে না, ড্রেসিং রুমে প্রভাব খাটাতে চায়, ইত্যাদি, ইত্যাদি।’

‘আমরা মানুষ, আমরা কেউ দোষত্রুটির ঊর্ধ্বে নই। কখনো কখনো হয়ত ভুল পথেই হাঁটি। এমন অনেক ঘটনাই চাইলে বলা যায়। আপনারা যদি নেইমারের বিষয়ে বলেন, তাহলে বলবো তার অসাধারণ একটি মন আছে। সে অসাধারণ একজন মানুষ।’ যোগ করেন ব্রাজিল কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিব্রাজিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবদুল ওয়াহ্‌হাব মিঞা প্রধান বিচারপতি: আইনমন্ত্রী

পরবর্তী

সৌদি-ইসরায়েল আঁতাতে লেবাননে অস্থিতিশীলতা

পরবর্তী
ইসরায়েলি নেতা নাফতালি বেনেটের ছবি, আন্তর্জাতিক আলোচনায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি-ইসরায়েল আঁতাতে লেবাননে অস্থিতিশীলতা

১৩ নভেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর হুমায়ূন মেলা

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT