চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর অফিসে ভয়াবহ হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তান-বোমা হামলা

আফগানিস্তানের কাবুলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর কার্যালয়ে চালানো বোমা হামলায় এ পর্যন্ত ২০ জন নিহত এবং আরও অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে রোববার থেকে। আর প্রথম দিনই রাজধানীর গ্রিন ট্রেন্ড ভবনের ওই অফিসকে লক্ষ্য করে এই ভয়াবহ হামলা চালানো হলো।

আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনির পক্ষ হয়ে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন আমরুল্লাহ সালেহ। বোমা বিস্ফোরণের ঘটনায় সামান্য আহত হয়েছেন তিনি।

Banglabid

গ্রিন ট্রেন্ড সালেহর নেতৃত্বে পরিচালিত একটি সামাজিক ও তৃণমূল পর্যায়ের দুর্নীতি বিরোধী সংস্থা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী অফিস ভবনটির সামনে পার্ক করা বিস্ফোরক ভর্তি একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়।

আফগানিস্তান-বোমা হামলা
অভিযান শুরুর আগে আফগান নিরাপত্তা বাহিনীর এক সদস্য

এর পরপরই বেশ কয়েকজন সশস্ত্র হামলাকারী গ্রিন ট্রেন্ড ভবনের ভেতর ঢুকে যায়। প্রায় ৬ ঘণ্টার মতো ভবনের ভেতর অবস্থানের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে হত্যা করতে সফল হয়।

Reneta

অভিযান শেষে ভবনটি থেকে প্রায় দেড়শ’ বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআফগানিস্তান-বোমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেল ইস্যুতে রিয়ালের ইউটার্ন

পরবর্তী

বাঘের দিন যেন আমরা না খাই

পরবর্তী

বাঘের দিন যেন আমরা না খাই

চার স্পিনার নিয়ে শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT