চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার স্পিনার নিয়ে শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

উপমহাদেশের পিচের গতিপ্রকৃতি ভালো করেই জানে নিউজিল্যান্ড। তাই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য শক্তিশালী স্পিন আক্রমণ নিয়েই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বিশ্বকাপ রানারআপ কিউইরা। স্পিন সহায়ক পিচে সফল হতে ১৫ জনের দলে একসঙ্গে চার জন স্পিনারকে জায়গা করে দিয়েছে তারা।

হিসাবের মারপ্যাঁচে বিশ্বকাপ ফাইনালে না হেরেও ইংল্যান্ডের কাছে শিরোপা হাতছাড়া করার হতাশা ঝেড়ে ফেলে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছেন কেন উইলিয়ামসনরা।

সংযুক্ত আরব আমিরাতে গত বছর পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডকে সিরিজ জেতানো দুই স্পিনার উইলিয়াম সামারভিল ও আজাজ প্যাটেলকে স্কোয়াডে ধরে রাখা হয়েছে। প্যাটেল ওই সিরিজে ১৩টি উইকেট নিয়েছিলেন। আর সামারভিল শেষ টেস্টে দখল করেন ৭ উইকেট।

দু’জনের সঙ্গে নিউজিল্যান্ডের স্কোয়াডে রয়েছেন বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনার ও লেগ-স্পিনার টড অ্যাস্টল। স্যান্টনার নিউজিল্যান্ডের সীমিত ওভারের স্কোয়াডে নিয়মিত হলেও বেশ কিছুদিন হল টেস্ট খেলেননি। হাঁটুর চোটের জন্য ২০১৭ ডিসেম্বর থেকে টেস্টের বাইরে রয়েছেন তিনি।অ্যাস্টলের টেস্ট অভিষেক হয় ২০১২ সালের শ্রীলঙ্কা সফরেই।

দলে একসঙ্গে চার জন স্পিনার নির্বাচন প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, ‘শ্রীলঙ্কার পিচ ও পরিবেশ-পরিস্থিতিতে তিন জন স্পিনারে দল সাজানোর সম্ভাবনা থেকেই যায়। আমাদের বিশ্বাস স্পিনারদের এই গ্রুপটা স্কিল ও বৈচিত্র্যের সঠিক মিশ্রণ ঘটাতে পারবে। ইংল্যান্ডও গত বছর শ্রীলঙ্কা সফরে তিনজন স্পিনার খেলিয়ে সাফল্য পেয়েছে।’

মাত্র তিন জন বিশেষজ্ঞ পেসার রয়েছে শ্রীলঙ্কা সফরের নিউজিল্যান্ড দলে। ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির সঙ্গে দায়িত্ব ভাগ করে নেবেন নেইল ওয়াগনার। পাশাপাশি পেসার-অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন কলিন ডি’গ্র্যান্ডহোম। বিশ্বকাপে ২১টি উইকেট নিয়েও টেস্ট দলে জায়গা হয়নি লোকি ফার্গুসনের।

Reneta

গলে প্রথম টেস্ট শুরু হবে ১৪ আগস্ট। কলম্বোর পি সারা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট থেকে।

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধি.), টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি’গ্র্যান্ডহোম, টম ল্যাথাম, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, জিৎ রাভাল, উইলিয়াম সামারভিল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার ও বিজে ওয়াটলিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬

দক্ষিণাঞ্চলে বাড়ছে সর্জন পদ্ধতির চাষ

জুলাই ২১, ২০২৬

বন্ধ্যাত্ব নির্ণয়ে কোন কোন পরীক্ষা জরুরি, বয়স ও হরমোন কতটা প্রভাব ফেলে

জুলাই ২১, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT