চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান ক্রিকেটের ‘উত্থানে’র হুঙ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের মত দলকে তাদেরই মাটিতে হারানো, সেটি আবার ২০২ রানের বিশাল ব্যবধানে। ওরকম জয়েই যুব বিশ্বকাপের সেমিতে পৌঁছে গেছে আফগানিস্তান। তাতে মোটেও অবাক নন দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি) প্রধান আসগর স্টানিকজাই। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জানাচ্ছেন, চমক এখানেই শেষ নয়। ক্রিকেট বিশ্বে ভবিষ্যতের জায়ান্ট হওয়ার পথে এক পা পড়ল কেবল আফগান যুবাদের।

বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মত দল বিশ্বকাপের সেমিতে উঠতে না পারলেও ঠিকই জায়গা করে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটির তরুণ ক্রিকেটাররা। তাতে বিশ্ব ক্রিকেট প্রথমবারের মত চমকে উঠলেও দলটির আগমনী বার্তা পাওয়া গিয়েছিল বাংলাদেশের মাটিতেই। টাইগার যুবাদের ঘরের মাঠ থেকে ৩-২ ব্যবধানে জিতে যায় আফগানরা। হয়েছে যুবাদের এশিয়া সেরাও।

যুব পর্যায়ে এভাবে আলো ছড়ানোর ভীতটা দুই বছর আগে থেকেই গড়া হয়েছিল বলে জানাচ্ছেন স্টানিকজাই, ‘আমরা বিশ্বকাপ জিততে এসেছি, কেবল অংশগ্রহণ করতে নয়। আমরা দুই বছর আগে বৃহত্তরভাবে কাজ শুরু করেছি এ টুর্নামেন্ট নিয়ে। আমাদের লক্ষ্যই ছিল সেমিফাইনাল খেলা।’

গত বছর আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানে ২০০০-০১ সালের আগে ক্রিকেট খেলার কথা ভাবতো না কেউ। তালেবানদের শাসন আমলে খেলাধুলা বিষয়টাই ভুলতে বসেছিল বারবার যুদ্ধের কবলে পড়া দেশটি।

এসিবি প্রধান টাইমস অব ইন্ডিয়াকে শুনিয়েছেন সেই গল্পটাও, ‘২০০০ সালের দিকে একটা মানুষও ক্রিকেট খেলার কথা ভাবতো না। ২০০৭-০৮ সালের দিকে সহযোগী দেশগুলোর সেরা হওয়ার পরপরই আমাদের দেশে ক্রিকেট জনপ্রিয়তা পাওয়া শুরু করে। ফুটবলও বেশ জনপ্রিয়।’

বেশিরভাগ আফগান ক্রিকেটাররাই আসেন দেশের ইস্টার্ন ও সাউদার্ন অঞ্চল থেকে। কারণ সে পাশে পড়েছে পাকিস্তানের সীমান্ত। উন্মুক্ত সীমানা থাকায় পাকিস্তানে গিয়ে খেলে আবার নিজ দেশে ফিরতে পারেন ক্রিকেটাররা। এছাড়া খেলাটির পেছনে এখন বিনিয়োগ করতেও কিপ্টেমি নেই এসিবির। পাকিস্তান ও বাংলাদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ পেয়েছেন তাদের ক্রিকেটাররা।

পরিবার থেকেও খেলতে খুব একটা বাধা পান না দেশটির ক্রিকেটাররা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্কোয়াডে আছেন জাদরান সহোদর। উদ্বোধনী ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান ও লেগ স্পিনার মুজিব জাদরান। এই মুজিব জাদরানের ঘূর্ণিতেই নিজ মাটিতে হাবুডুবু খেয়েছে বাংলাদেশের যুবারা। দুই সহোদরের চাচাতো ভাই দৌলত জাদরান খেলেন আফগানিস্তান ক্রিকেটের মূল দলে।

ক্রিকেটকে জনপ্রিয় করতে, প্রসার ঘটাতে পেশাদার প্রমোশনাল প্রতিষ্ঠান ব্যবহার করেছে এসিবি। ফলটাও পাচ্ছে হাতেনাতে। ফুটবলকে হটিয়ে আফগানিস্তানের ১ নম্বর খেলা এখন ক্রিকেট। খেলাটির জনপ্রিয়তা বাড়িয়েছেন রশিদ খানের মত ক্রিকেটাররা। যুব দল থেকে উঠে এসেই বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন লেগস্পিনার রশিদ।

দেশটির পাইপলাইনে আছেন আরও ক্রিকেটার। সেমিফাইনালে উঠেছে যে দলটি, তাদের বেশিরভাগেরই বয়স ১৬-১৭’কোটায়। দলটির কেউ কেউ পরবর্তী বিশ্বকাপেও ভাল সার্ভিস দেবে বলে বিশ্বাস স্টানিকজাইয়ের। শুধু যুব বিশ্বকাপেই নয়, পরবর্তীতে ক্রিকেট বিশ্বকে শাসন করার মত যোগ্যতাও আছে আফগানদের, এমন বলে একপ্রকার হুমকিই দিয়ে রাখলেন আফগান ক্রিকেটকে প্রধান।

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাপেল প্রসঙ্গে বইয়ে বিস্ফোরক গাঙ্গুলি

পরবর্তী

ইসরাইলে মিলল আফ্রিকার সবেচেয়ে প্রাচীন মানবের দাঁত

পরবর্তী
-superJumbo

ইসরাইলে মিলল আফ্রিকার সবেচেয়ে প্রাচীন মানবের দাঁত

চলচ্চিত্র থেকে দূরে কেন আঁচল?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT