চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের হারিয়ে আবার সাফ চ্যাম্পিয়ন ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

উড়তে থাকা আফগানিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতে নিয়েছে স্বাগতিক ভারত। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসীত থাকার পর অতিরিক্ত সময়ের গোলে চ্যাম্পিয়ন হয় ভারত। গত বছর এই আফগানদের কাছে হেরেই শিরোপা হারিয়েছিলো ভারতীয়রা।

নির্ধারিত সময়ের খেলা ছিলো ১-১ গোলে অমিমাংসীত। শেষ পর্যন্ত ছেত্রির গোলে শিরোপা পুনরুদ্ধার করে ভারত। সাফের একাদশ আসর থেকে সপ্তমবারের মতো শিরোপা জিতলো তারা। নয়বার ফাইনালে উঠে সাতবারই সফল হয় ভারত।

তবে বিতর্ক থেকে গেলো। অতিরিক্ত সময়ের শেষটায় আফগান এক খেলোয়াড়ের শট ডি বক্সে পড়ে যাওয়া ভারতের অর্নব মণ্ডলের হাতে লাগে। আফগানরা পেনাল্টির দাবি করে। আফগান কোচ পিটার সেগ্রট নিজের সীমানা ছেড়ে প্রতিবাদ জানালে রেফারি তাকে মাঠ থেকে বের করে দেন।

Banglabid

এর আগে খেলার ১১ মিনিটে চমৎকার একটি সুযোগ পেয়েছিল আফগানিস্তান। ফয়সাল শায়েস্তের বাঁ পায়ের বিপজ্জনক শট ঠেকিয়ে দেন গোলকিপার গুরপ্রিত। কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন তিনি।

১৪ মিনিটে ভারতের ভাগ্য ক্রসবারে ধাক্কা খেয়ে ফিরেছে। জেজে লালপেখলুয়ার কাছ থেকে বল পেয়ে হলিচরন নারজারি চেষ্টা করেছিলেন। গোলকিপার ঠেকিয়েছেন। ফিরে আসা বলে হেড করেছিলেন জেজে। সেটিও ফিরে আসে ক্রসবারে লেগে। সুনীল ছেত্রি কাছে থাকলেও সুযোগটা নিতে পারেননি।

বিরতিতে খেলা ছিল গোলশূন্য। ফিরে এসে দুই দলই আক্রমণের ধার বাড়ায়। এবার আফগানিস্তান ছন্দ খুঁজে পায়। আর দুই মিনিটের ব্যবধানে দুই দলই গোল করে খেলা জমিয়ে তোলে।

Reneta

৭০ মিনিটে লিড নেয় আফগানিস্তান। ফয়সালের কাছ থেকে বল পান জুবায়ের আমিরি। বক্সের মধ্যে ফাঁকায় থাকা আমিরি সোজা শটে গোল করে গ্যালারিতে নিরবতা এনে দেন।

পরের আক্রমণেই ভারত সমতা এনে ফেলে। নারজারি ক্রস ফেলেছিলেন আফগানদের বক্সে। হেড করে বলটা সামনে ফেলেন ছেত্রি। হাশেমির পেছন থেকে বের হয়ে এসে চমৎকার শটে বল জালে জড়ান জেজে। টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল।

সমতা ফেরানো ভারত এরপর গোলের চেষ্টা করে গেছে নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত। আক্রমণও করেছে বেশ। কিন্তু গোল পায়নি তারা। গোল পায়নি আফগানিস্তানও। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১১ মিনিটে ২-১ গোল এগিয়ে যায় স্বাগতিক ভারত। এর পর আর গোল না হওয়ায় চ্যাম্পিয়ন হয়ে যায় স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-আফগানিস্তান ফুটবলসাফ চ্যাম্পিয়নশীপ ২০১৫
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশী ব্লগার হত্যার খবর নিয়ে পাকিস্তানের এ কী কাণ্ড!

পরবর্তী

বাণিজ্য মেলায় জোচ্চুরি থেকে সতর্ক হন

পরবর্তী

বাণিজ্য মেলায় জোচ্চুরি থেকে সতর্ক হন

কুয়াকাটার নতুন আকর্ষণ ইলিশ পার্ক ও নৌকার জাদুঘর

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT