চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর আপাতত স্থগিত করা হয়েছে। ১৮ ডিসেম্বর তিন দিনের সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার কথা থাকলেও সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর গত বছরের জুনে তিনি ঢাকায় এসেছিলেন। নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর ডিসেম্বরে শেখ হাসিনার ভারত সফরের কথা ছিল।

প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার নতুন একটি রূপরেখা সইয়ের ব্যাপারে ভারতের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা ও প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য ৩০ নভেম্বর ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর দুই দিনের সফরে ঢাকায় আসেন।

Banglabid

শেখ হাসিনার আসন্ন এই সফরের আগেই বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হচ্ছে বলে জানায় ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির পিটিআই জানায়, শেখ হাসিনার সফরের দিনক্ষণ ও কার্যসূচি চূড়ান্ত করতে ঢাকা ও নয়াদিল্লি কাজ করছে।

পিটিআই-এর প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে গণমাধ্যমে নানা ‘কাল্পনিক’ তথ্য আসছে, যেগুলো নাকচ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Reneta

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপকে উদ্ধৃত করে পিটিআই’র প্রতিবেদনে বলা হয়, ‘সব সময়ের মতো বন্ধুত্বের পরিবেশে এসব বিষয়ে আলোচনা চলছে।’

বিকাশ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই আমন্ত্রণ গৃহীত হয়েছে। সফরের তারিখ ও কী কী কর্মসূচি থাকবে সেগুলোসহ বিস্তারিত সফর সূচি ঠিক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশন এবং ঢাকায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রীর ভারত সফরভারত সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে প্রধান বিচারপতির অসন্তোষ, দুই সচিবকে তলব

পরবর্তী

রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন অা. লীগ তা মেনে নেবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন অা. লীগ তা মেনে নেবে: প্রধানমন্ত্রী

ব্যালট দখলের চেষ্টা বুলেট দিয়ে প্রতিহত করা হবে: ইসি

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT