চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনাদের সামান্য ভুল ব্যাপক অরাজকতা তৈরি করতে পারে: সিইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
সিইসি-মাঠ কর্মকর্তা

মাঠ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘আপনাদের সামান্য ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।’

বুধবার সকালে আগারগাঁওয়ে ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সংক্রান্ত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভুল করলে সমস্ত নির্বাচন ব্যর্থ হবে না। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হবে, যা সংশোধন করা যাবে। কিন্তু আপনাদের সামান্য কিংবা ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।’

Banglabid

তিনি বলেন, ‘সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং মাঠে গিয়ে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদেরকে তা প্রমাণ করতে হবে। সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে সঠিক দায়িত্ব যাতে পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেন পরিচালিত হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে।’

সিইসি আরো বলেন, ‘প্রত্যেক জায়গায় নির্বাচনের স্বতঃস্ফূর্ত পরিবেশ, মানুষের মধ্যে নির্বাচনের আগ্রহ, চিন্তা, পরিকল্পনা এগুলো দেখে আমরা অভিভূত হই। সুতরাং মানুষের সেই আগ্রহ ও আস্থার জায়গা যেন আমাদের কারো ভুলের কারণে ব্যাহত না হয় সেটা লক্ষ্য রাখতে হবে।’

এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক ফরহাদ হোসেন ও বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনসিইসিসিইসি কে এম নুরুল হুদা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মরিনহোর বরখাস্তে পগবার মুখে ‘হাসি’

পরবর্তী

বাবা ছিলেন মাছ রাশির মানুষ

পরবর্তী

বাবা ছিলেন মাছ রাশির মানুষ

শুরু হলো 'গানের রাজা'র মেগা অডিশন

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT