চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার করা উচিত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
অতিথিদের সঙ্গে বিতার্কিকরা।

অতিথিদের সঙ্গে বিতার্কিকরা।

রোহিঙ্গাদের উপর যে অমানবিক আচরণ, নির্যাতন ও সহিংসতা পরিচালনা করছে মিয়ানমার তা আন্তর্জাতিক আদালতে তুলে বিচার করা উচিত বলে মত দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসিতে অংশ নেওয়া প্রতিযোগী, বিচারক ও বক্তারা।

শনিবার সকালে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ‘ডিবেট ফর ডেমোক্রেসি’তে অংশ নেওয়া সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা এমন দাবি তোলেন।

‘রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক এ বিতর্ক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রধান তথ্য কমিশনার ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির।

Banglabid

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এ সংকটে জাতিসংঘকে পক্ষপাতহীন, নিরপেক্ষ ভূমিকা পালন করে রোহিঙ্গা সমস্যা সমাধানে জরুরি উদ্যোগ গ্রহণ করতে হবে।

প্রয়োজনে মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞাসহ যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত গ্রহণের আহবান জানান তিনি।

অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে শুরু থেকেই বাংলাদেশ ভুল পথে এগোচ্ছে। প্রথমে রোহিঙ্গাদের সন্ত্রাস ও মাদক পাচারকারী অপবাদ নিয়ে মিয়ানমারের সাথে যৌথ অভিযানের প্রস্তাব অনেক বড় ভুল ছিল। না হলে মিয়ানমার এত সাহস পেত না। এখন আবার সেফ জোন নির্মাণের যে প্রস্তাব দেওয়া হচ্ছে তা আরেকটা বড় ভুল।

Reneta

“কেননা, অতীতে ফিলিস্তিনসহ যে সব দেশে সেফ জোন বাস্তবায়ন করা হয়েছে সে সব সমস্যা স্থায়ী আকার ধারণ করেছে। ফলে মিয়ানমারের সাথে আলোচনা ও প্রয়োজনে চাপ দিয়ে গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যার যার বাড়ি-ঘর ফিরিয়ে দেওয়াই একমাত্র সমাধান।”

জিয়াউর রহমানের ১৯৭৮ সালের মিয়ানমার চুক্তির কথা উল্লেখ করে খসরু বলেন, জিয়াউর রহমানের ১৯৭৮ সালের মিয়ানমার চুক্তি বাস্তবায়নই পারে চলমান সংকট সমাধান করতে।

মোহাম্মদ জমির বলেন, মিয়ানমার সন্ত্রাসী কার্যক্রম বন্ধের নামে জাতি নিধন করছে। কারণ আরসা গঠিত হয়েছে কয়দিন হলো। অথচ তারা চারদশক ধরে রোহিঙ্গাদের হত্যা ও ঘর ছাড়া করছে। জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের উচিত অচিরেই মিয়ানমারকে থামানো এবং আন্তর্জাতিক আদালতে এর বিচার করা।

বিতর্ক শেষে বিজয়ী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনাকেই সামাল দিতে হবে

পরবর্তী

কঠিন সময়গুলোই বাঁচতে শিখিয়েছে: জোলি

পরবর্তী
অ্যাঞ্জেলিনা জোলি

কঠিন সময়গুলোই বাঁচতে শিখিয়েছে: জোলি

ঐশী ও প্রতিক হাসান স্টুডিওতে সঙ্গীত রেকর্ডিংয়ে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিক হাসানের সুরে প্লেব্যাকে ঐশী

সর্বশেষ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT