চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আনলাকি’ চারের বৃত্ত ভেঙে তাইজুলের ছয়

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:২৫ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: নিজের অভিষেক টেস্ট ইনিংসে তাইজুল ইসলাম নিয়েছিলেন পাঁচ উইকেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টে এ বাঁহাতি স্পিনার নিলেন ৬ উইকেট। তাইজুলের দারুণ বোলিংয়ে জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ২৮২ রানে।

৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে অলআউট হয়েছে প্রথম সেশনেই। সফরকারীরা শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ২১ রান তুলে। যার মধ্যে তাইজুলের শিকার ৪ উইকেট।

তাইজুল প্রথম ৫ উইকেট শিকার করেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এরপর আর দুই বার পান ৫ উইকেটের দেখা। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে ৮ উইকেট নেয়ার কীর্তিও আছে তার। তিন বছর ধরে ৫ উইকেটের দেখা আর মিলছিল না। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে তাইজুল তিনবার পেয়েছিলেন ৪টি করে উইকেট। অবশেষে সেই বৃত্ত ভেঙে ৬ উইকেট নিলেন নাটোরের এই স্পিনার।

Banglabid

রাগিস চাকাভাকে ফিরিয়ে দিনের প্রথম আঘাত হানেন তাইজুল। পরে একে একে সাজঘরে পাঠান মাসাকাদজা, কাইল জারভিস ও তেন্ডাই চাতারাকে। প্রথম দিন তাইজুল নিয়েছিলেন দুই উইকেট।

টেস্ট অভিষিক্ত নাজমুল ইসলাম ব্রেন্ডন মাভুতাকে ফিরিয়ে দেখা পান নিজেদের দ্বিতীয় শিকারের। জিম্বাবুয়ের ইনিংসের হাল ধরা পিটার মুর অপরাজিত থেকে যান ৬৩ রান করে।

Reneta

ওয়ানডে সিরিজের পর সাদা পোশাকেও দারুণ ব্যাটিং করেছেন শেন উইলিয়ামস। ম্যাচের প্রথম দিন ৮৮ রান করে মাহমুদউল্লাহর বলে স্লিপে দাঁড়ানো মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ১৭৩ বলে ৯ চারে ৮৮ রান করা এ বাঁহাতির বিদায়ে ভাঙে শতরানের দিকে ধাবিত হওয়া পঞ্চম উইকেট জুটি।

ওপেনিং জুটিতে আসে ৩৫ রান। ব্রায়ান চারিকে বোল্ড করে প্রথম সাফল্য পান তাইজুল। দলীয় ফিফটি ছোঁয়ার আগেই এ বাঁহাতি স্পিনারের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর (৬)।

৫২ রান করা মাসাকাদজাকে লাঞ্চের পর এলবিডব্লিউ করেন ‘লোকাল বয়’ আবু জায়েদ রাহি। দলীয় শতরান পেরিয়ে যাওয়ার পর সিকান্দার রাজাকে ফিরিয়ে প্রথম সাফল্য ছিল অপুর। ৩৭ রান করা এ ডানহাতি ব্যাটসম্যানকে সরাসরি বোল্ড করেন এ বাঁহাতি স্পিনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী, শাহবাগ জুড়ে কঠোর নিরাপত্তা

পরবর্তী

‘অসম্পূর্ণ’ আলোচনা সম্পূর্ণ করতে প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের চিঠি

পরবর্তী

‘অসম্পূর্ণ’ আলোচনা সম্পূর্ণ করতে প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের চিঠি

শুকরানা মাহফিল-পেপার স্প্রে

শুকরানা মাহফিল: পিপার স্প্রে নিয়ে প্রবেশের সময় আটক ২

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT