চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অসম্পূর্ণ’ আলোচনা সম্পূর্ণ করতে প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

গণভবনে সংলাপের ৩ দিন পর ৭ দফা দাবির সাংবিধানিক এবং আইনগত দিক বিশ্লেষণের জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বিশেষজ্ঞদের নিয়ে সীমিত পরিসরে সংলাপে বসার আহ্বান জানিয়ে লেখা চিঠি নিয়ে রোববার সকালে ঐক্যফ্রন্টের নেতারা ধানমণ্ডিতে আওয়ামী লীগ প্রধানের অফিসে যান। কিন্তু সেখানে কোনো নেতা না থাকায় অফিস সহকারীরা তা গ্রহণ করেন।

চিঠিটি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের গ্রহণ করার কথা থাকলেও তিনি ওই সময় কার্যালয়ে ছিলেন না।

Banglabid

জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন; গণফোরাম নেতা আ ও ম শফিউল্লাহ, জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক আহমদ।

ড. কামাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, “প্রিয় মহোদয় সালাম ও শুভেচ্ছা নেবেন। গত ১ নভেম্বর ২০১৮ তারিখে গণভবনে অনুষ্ঠিত সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির ব্যাপারে আলোচনা হয়েছে। এ আলোচনার উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

Reneta

দীর্ঘ সময় পর্যন্ত আলোচনার পরও আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায়। সেই দিন আপনি বলেছিলেন, আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তারই পরিপ্রেক্ষিতে অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ করার লক্ষ্যে অতি জরুরি ভিত্তিতে আমরা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে আবারও সংলাপে বসতে আগ্রহী।

এই ক্ষেত্রে দফাগুলোর সাংবিধানিক এবং আইনগত দিক বিশ্লেষণের জন্য উভয়পক্ষের বিশেসজ্ঞসহ সীমিত পরিসরে আলোচনা আবশ্যক। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংলাপ শেষ হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়ে ৩ নভেম্বর ২০১৮ প্রধান নির্বাচন কমিশনার বরাবর জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি চিঠি দেয়া হয়েছে।’’

চিঠি হস্তান্তর করে আ ও ম শফিকুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন গত পহেলা নভেম্বর আমাদের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। সেই সংলাপটি অসম্পূর্ণ থেকে যায়। যার কারণে আমাদের নেতা ড. কামাল হোসেন বলে এসেছিলেন আমাদের সাংবিধানিক এবং আইনি যে গুলো রয়েছে সেগুলো নিয়ে বড় পরিসরে না হলেও ছোট পরিসরে আবার বসতে হবে।’

‘‘তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ড. কামাল হোসেনের এ বক্তব্যের সায় দিয়ে বলেছিলেন, আমরা আবারো বসার সুযোগ পাবো। সেই পরিপ্রেক্ষিতে আমরা আবারো বসার জন্য চিঠি এনেছি। আমরা আশা করি, দ্রুত সময়ে আমরা বসার সুযোগ পাবো।’’

গত ১ নভেম্বর ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপের পর অানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেন, আলোচনা হলেও বিশেষ কোনো সমাধান পাওয়া যায়নি। তাই ৭ দফা দাবিতে যে কর্মসূচি আছে তা চলবে।

ওইদিন অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংবিধান সম্মত একাধিক পথ খোলা আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান ড. কামাল হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আনলাকি’ চারের বৃত্ত ভেঙে তাইজুলের ছয়

পরবর্তী

শুকরানা মাহফিল: পিপার স্প্রে নিয়ে প্রবেশের সময় আটক ২

পরবর্তী
শুকরানা মাহফিল-পেপার স্প্রে

শুকরানা মাহফিল: পিপার স্প্রে নিয়ে প্রবেশের সময় আটক ২

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমলা রকেট’

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT