চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আত্মার আয়না’ বই হোক জীবনের নিত্যসঙ্গী

হাসিনা আকতার নিগার হাসিনা আকতার নিগার
৭:২২ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
মতামত
A A

জীবনবোধ থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন – ‘পড়াকে যথার্থ হিসাবে যে সঙ্গী করে নিতে পারে, তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়।’

বৈচিত্র্যময়  মানব জীবনে চলার পথে  কত কিছু জানার বুঝার আছে তার কোন ইয়ত্তা নেই। আর বই হলো এমন এক মাধ্যমে, যা মানুষকে জগত সম্পর্কে চেনায়। বিশ্বের অতীত-বর্তমান-ভবিষ্যৎ উন্মোচন হয় বইয়ের পাতায়। বিখ্যাত মনীষী রেনে দেকার্তের ভাষায় – ‘ভালো বই পড়া যেন গত শতকের মহৎ লোকের সাথে আলাপ করার মত।’

ডিগ্রিধারী প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে বই পড়ার অভ্যাস আজকাল অনেকটা কমে গেছে । কারণ হিসেবে অনেকেই তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারকে দায়ী করে থাকেন। দেখা যায় তারা আত্মার খোরাক হিসাবে বেছে নিয়েছে সামাজিক মাধ্যম, গেমস, মোবাইল, কম্পিউটার সহ তথ্য-প্রযুক্তির নানান অনুসঙ্গ।

Banglabid

কিন্তু দেহের ক্ষুধার সাথে মানসিক ক্ষুধা মেটাতে হলে বইকে জীবনের সঙ্গী করতে হবে। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী বলেছেন, ‘রুটি মদিরা ফুরিয়ে যাবে, কিন্তু বইখানি অনন্ত যৌবনা।’ আত্মার খোরাক বই মানুষের মেধা ও মননশীলতাকে বিকশিত করে।যা দিয়ে সে নিজের চিন্তা চেতনাকে এগিয়ে নিতে পারে। জ্ঞানের আলোতে আলোকিত হতে বই পড়া ছাড়া কোন বিকল্প নাই।  ব্যক্তি জীবনে  বইকে সঙ্গী করতে পারলে এর সুফল মেলে নানাভাবে।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে উঠলে অজানা কে যেমন জানা যায় তেমন নিজের শব্দ ভান্ডারও সমৃদ্ধ হয়। এতে করে কর্মক্ষেত্রে ভাষার দক্ষতা বিশেষ গুন হিসেবে আত্মশক্তি বাড়িয়ে দেয়। জীবন ও জগতের চেনা পরিবেশকে একেক জন লেখক একেকভাবে  উপস্থাপন করেন তাদের বইতে। আর লেখকদের সে বই পাঠকের কল্পনা, সৃজনশীলতায় নতুন চিন্তার সংযোগ ঘটায়। নিজের অভিজ্ঞতার সাথে অন্যের চিন্তার সমন্বয় ঘটিয়ে কোন বিষয়কে বিশ্লেষণ করা সকলের পক্ষে সম্ভব হয় না।কিন্তু বই পড়ার অভ্যাস থেকে বিশ্লেষণধর্মী চিন্তার জগত তৈরি হয়। বিশ্ব এগিয়ে যাচ্ছে।আর সে এগিয়ে যাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞানের পরিধি বাড়াতে হবে। যা কেবল বই পড়ার মাধ্যমে সম্ভব। বই জ্ঞানের পরিধি বাড়িয়ে  দিয়ে স্মৃতিশক্তিকে প্রখর করে। যার প্রমাণ মিলে বই প্রেমীদের জ্ঞানের ভান্ডারে। কারণ সে জ্ঞানের অন্তদৃষ্টি দিয়ে অদেখা জগতকে ধারণ করে ।

বই হলো মানুষের সাথে মানুষের যোগাযোগের  অপূর্ব এক পন্থা । যারা বই পড়ে তারা যে কোন পরিবেশে, পরিস্থিতিতে অন্যের সাথে সহজ সাবলীল ভাবে যোগাযোগ করতে পারে। কারণ বই তাদেরকে পৃথিবীর নানা কিছুর সাথে যুক্ত করিয়ে দেয়।ভালো মন্দ বুঝতে শিখায় । আর সাহিত্যচর্চার মাধ্যমে জানতে পারে মানুষের নানা অভিব্যক্তি, মানসতত্ত্ব ও মনোজগৎ।

Reneta

বই হলো  মানুষের সেই বন্ধু যে কেবল নিজেকে বিলিয়ে দেয় স্বার্থহীনভাবে। এক কথায় বলা যায়, ‘ নিঃস্বার্থ বন্ধু’। গ্রীসরা  বিশ্বাস করে যে, বই হলো আত্মার চিকিৎসার প্রধান উপকরণ। তাই গ্রিসের থিবসের লাইব্রেরির দরজায় আত্মার ওষুধ’ এ কথাটি খোদাই করা আছে।

পারিবারিক,  সামাজিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক জীবনে মানুষের অসংখ্য সমস্যা রয়েছে। যা অনেক সময় মানসিক চাপ বা যন্ত্রণার কারন হয়। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বই পড়া মেডিটেশনের ভুমিকা রাখতে পারে।

ভার্জিনিয়া উলফের ভাষায়,’ বই হলো আত্মার আয়না ‘ মানসিক প্রশান্তির জন্য নিজের প্রিয় কোন স্থানে বসে পছন্দের  কোন বই পড়লে যে প্রশান্তি মেলে তা আর কিছুতে  সম্ভব নয়। অল্প সময়ের জন্য হলে নিজের মুক্ত চিন্তায় নিজেকে খুঁজে পাওয়া যায়  গল্প সাহিত্য বিজ্ঞান বা অন্য কোন বিষয়ের উপর লেখা বইয়ে।এমন কি সমস্যার সমাধানে  বইয়ের মাঝে হয়তবা নতুন কোন পথের দেখা মেলে।

এক গবেষণায় থেকে জানা যায় বই পড়ার অভ্যাস ডিমেনশিয়া (Dementia) এবং আলঝেইমার (Alzheimer)  নামের এই রোগ দুটিকে  কেবল হ্রাস করতে নয়, এমনকি প্রতিরোধ করতেও সাহায্য করে। মস্তিষ্ককে সচল রাখলে তা কখনোই তার ক্ষমতা হারাবে না। মস্তিষ্ককে শরীরের একটি সাধারণ পেশী হিসেবে বিবেচনা করে, নিয়মিত ব্যায়াম করলে তা শক্তিশালী এবং ফিট থাকবে। আর সেক্ষেত্রে মস্তিষ্ককে সচল রাখতে বই পড়া হলো সর্বোত্তম পন্থা ।

ইদানীং তরুণ সমাজ বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পাঠ্যসূচির বইতেও তাদের প্রবল অনাগ্রহ। কিন্তু একটা ভালো বই যা দিতে পারে তা আর কিছুতে সম্ভব নয়। নানাধরণের নেশা, ইন্টারনেট, ডিশ সংযোগ ও আধুনিকতার প্রবাহে তরুণরা বিপথগামী হয়ে সমাজ কে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। তাই তরুণ সমাজের বইপ্রীতি বাড়াতে উদ্যোগ নিতে হবে। একজন মানুষের জীবনে সফলতার জন্য বই পড়া অন্যতম প্রধান নিয়ামক। বই জ্ঞানের সেই ভান্ডার যা থেকে সে জানে বিশ্বের সফল মানুষদের জীবন কথা। আর সেটা তার জন্য হয় অনুকরণীয়।

বিশ্বসেরা ধনী এবং সফল মানুষ বিল গেটস বা এলোন মাস্কের মতো মানুষ  তাদের জীবনের অনেক সময় ব্যয় করেছেন বই পড়ে। ইউরোপ আমেরিকাতে দেখা যায় সেখানকার  মানুষ কাজের ফাঁকে কিংবা চলাচলের পথে  বাস ট্রামে বই পড়ে। এটা তাদের জীবন যাত্রায় জ্ঞান অর্জনের  স্বাভাবিক চিত্র।

সুতরাং জীবনের চড়াই উতরাই পেরুতে নিজেকে বিকশিত করতে হলে অবশ্যই বই পড়ার অভ্যাস গড়ে তোলতে হবে। আর এর জন্য বয়স, সময় স্থান কাল কোন বিবেচ্য বিষয় নয়। দেহগত জীবনে আত্মার খোরাক যোগাতে বইয়ের পরিপূরক আর কিছু নেই। তাই পল্লীকবি জসীম উদ্দীন যথার্থই বলেছেন, ‘বই-ই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক।’

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইবই পড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আচরণ নিয়ে বিদেশি অ্যাথলেটদের সতর্ক করল চীন

পরবর্তী

নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা

পরবর্তী

নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা

নিপুণের চোখে আনন্দ অশ্রু, বললেন ‘সত্যের জয় হয়েছে’

সর্বশেষ

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT