চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিপুণের চোখে আনন্দ অশ্রু, বললেন ‘সত্যের জয় হয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদ নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে আপিল বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ি চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করেন আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান।

এ সময় এফডিসিতে উপস্থিত ছিলেন নিপুণ। আপিল বোর্ডের নতুন সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গেই কেঁদে উঠেন এই নায়িকা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সত্যের জয় হলো’।

নিপুণ বলেন, আমার কাছে অনেক ডকুমেন্টস ছিলো। জানুয়ারির ২৮ তারিখ থেকে আমি নির্বাচন কমিশনকে সব বিষয় জানিয়েছি, কিন্তু আমাকে হেল্প করে নাই। এবার সত্যের জয় হয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর কিছু বলার নাই।

এসময় আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান জানান, রবিবার শিল্পী সমিতির নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান। কখন হবে সেটা জানিয়ে দেয়া হবে।

২৮ জানুয়ারি শিল্পী সমিতি নির্বাচনের পরের দিনই ‘সাধারণ সম্পাদক’ পদে ভোট পুনর্গণনার জন্য আপিল করেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। যদিও সেই সিদ্ধান্ত জায়েদ খানের পক্ষেই যায়।

এরপর ‘ভোট কেনার’ অভিযোগ সহ নির্বাচনে প্রভাবিত করার অভিযোগ এনে জায়েদ খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন নিপুণ। এছাড়াও বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন তিনি। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।

Reneta

তার আবেদনের প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেছিলেন সোহান। মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে আপিল বোর্ডকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মেনে শনিবার (৫ ফেব্রুয়ারি) দুই পক্ষকে নিয়ে বসার উদ্যোগ নেন সোহান।

যদিও অভিযোগকারী নিপুণ ছাড়া অভিযুক্ত জায়েদ খান ও চুন্নু আপিল বোর্ডের বৈঠকে উপস্থিত হননি। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান লিখিত সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে আসেন।

আপিল বোর্ড প্রধান বলেন, আপিল বোর্ডের কাছে জায়েদ খান ও চুন্নুর বিরুদ্ধে নিপুণ যে অভিযোগগুলো করেছেন, এ বিষয়ে আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছে দিক নির্দেশনা চেয়েছিলাম। এ বিষয়ে তারা আপিল বোর্ডকে একটি চিঠি দেয়। চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়গুলো তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিল ঘোষণা করে।

তিনি আরো জানান, জনাব জায়েদ খানের প্রার্থিতা বাতিল হওয়ায় অপর সাধারণ সম্পাদক প্রার্থী ১৬৩ ভোট প্রাপ্ত নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। কার্যনির্বাহী প্রার্থী জনাব চুন্নুর প্রার্থিতা বাতিল হওয়ায় এই পদে ১৭৯ ভোট প্রাপ্ত জনাব নাদির খানকে জয়ী ঘোষণা করা হলো।

আপিল বোর্ড জানায়, নির্বাচন কমিশন ঘোষিত জায়েদ খান ও চুন্নু ব্যতিত বাকি সবকটি পদের ফলাফল অপরিবর্তিত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আপিল বোর্ডচিত্রনায়িকানিপুণলিড বিনোদনসাধারণ সম্পাদকসিনেমাসোহানুর রহমান সোহান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা

পরবর্তী

‘গণস্বাস্থ্য কেন্দ্রে ১২ হাজার টাকায় ক্যান্সার চিকিৎসা সম্ভব’

পরবর্তী

‘গণস্বাস্থ্য কেন্দ্রে ১২ হাজার টাকায় ক্যান্সার চিকিৎসা সম্ভব’

অ্যাথলেটিকোর বিপক্ষে ডাক পেলেন ডেম্বেলে, অবামেয়াং ও ট্রাওরে

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT