চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগায় জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সেই সাথে পুরো তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে একধাপ উপরে উঠে এসেছে সান্টিয়াগো সোলারির দল। স্থায়ী নিয়োগ পাওয়ার পর লা লিগায় সোলারিরও এটিই প্রথম জয়।

লিগে আগের ম্যাচে এইবারের কাছে ৩-০ গোলে হারে বড় ধাক্কা খেয়েছিল লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার বিপক্ষে জয়ের পর লিগে এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে রিয়াল।

এদিন প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন সোলারি। মার্সেলোর জায়গায় সেরা একাদশে সুযোগ পান সার্জিও রিগুলিয়ন। টনি ক্রুজের পরিবর্তে নামেন দানি সেবালোস। রোমার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর নিজের জায়গা ধরে রাখেন তরুণ মিডফিল্ডার মার্কোস লরেন্তেও। শুরুতে দলে ঠাই হয় লুকাস ভাসকেজেরও। তাছাড়া সোলারির অধীনে বেশ কয়েক ম্যাচ ব্র্যাত্য থাকা ইসকোও খেলেছেন এই ম্যাচে।

শনিবার রাতের ম্যাচে মাত্র ৮ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ৮৩ মিনিটের মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেজ।

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চ্যাম্পিয়নস লিগে টানা তিনবারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে সেভিয়া। ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইওটি বাস্তবায়ন করা গেলে স্মার্ট যুগে প্রবেশ সম্ভব

পরবর্তী

এরপর ‘থ্রি পয়েন্ট জিরো’?

পরবর্তী
থ্রি পয়েন্ট জিরো

এরপর 'থ্রি পয়েন্ট জিরো'?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতিতে দণ্ডিতরা নির্বাচন করতে পারবেন না

সর্বশেষ

নমিনেশন পেলেই জয়ী হওয়ার সংস্কৃতি আর থাকবে না: ইসি সানাউল্লাহ

আগস্ট ২৫, ২০২৬

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT