চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মঘাতী পথ থেকে সরে আসুন: সরকারকে বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১০:০৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
লংগদু বিএনপি

প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল জনগণকে বিচার বিভাগের বিরুদ্ধে উস্কে দেয়ার ব্যর্থ চেষ্টা করছেন এমন দাবি করে সরকারকে এই আত্মঘাতী পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ক্ষমতায় থেকে বিচার বিভাগ এবং সর্বোচ্চ আদালত নিয়ে এই ধরণের তৎপরতার পরিণতি শুভ হয় না। বিতর্কিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে যুগান্তকারী রায় দেয়ার পর থেকে প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা বিচার বিভাগ এমনকি প্রধান বিচারপতিকে নিয়ে ব্যক্তিগত বিষোদগার করছেন। তাদের অপছন্দের রায় হওয়ায় তারা এমন সব কথাবার্তা বলছেন যা দেশ ও রাজনীতির জন্য অশনি সংকেত।

ফখরুল আরো বলেন, বর্তমান সরকার অনির্বাচিত। তবুও যেভাবেই হোক শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে আছেন তিনি প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরে যাওয়ার হুমকি দিচ্ছেন। জনগণকে বিচার বিভাগের বিরুদ্ধে উস্কে দেয়ার ব্যর্থ চেষ্টা করছেন। দায়িত্বশীল পদে থেকে তার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেশকে আরো নৈরাজ্যের দিকে যাবে বলে আমরা মনে করি।

তিনি বলেন, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করছি।

সংবাদ সম্মেলেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: আওয়ামী লীগবিএনপিষোড়শ সংশোধনীষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণাষোড়শ সংশোধনী-বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রক্ষা বাঁধে ধস, হুমকিতে বঙ্গবন্ধু সেতু

পরবর্তী

নেইমারের বিরুদ্ধে বার্সার আইনি ব্যবস্থা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের বিরুদ্ধে বার্সার আইনি ব্যবস্থা

সাত খুন মামলা: সত্য কখনও চাপা দেওয়া যায় না!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT