চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতিকুলের বক্তব্য বাজার যাচাইয়ের কৌশল: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:০৫ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের সবুজ সংকেত পাওয়ার বক্তব্যকে নির্বাচনের আগে বাজার বাঁজিয়ে দেখা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে সোমবার চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে আতিকুল ইসলাম বলেছেন: আওয়ামী লীগ সভাপতি (শেখ হাসিনা) তাকে মনোনয়নের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন।

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন: এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এখনই কিছু বলতে চাচ্ছি না। আমাদের নেত্রী তাকে ব্যক্তিগত ভাবে নির্দেশনা দিয়ে থাকতে পারেন। এ বিষয়ে আমার জানা নাই। আপনাদের মনে রাখতে হবে, এখানে মেয়রের দায়িত্ব পালন করেছেন আনিসুল হক। যিনি অত্যান্ত জনপ্রিয় ছিলেন। তাই একজন যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এ ক্ষেত্রে আতিকুল ইসলাম কতটুকু যোগ্য, জনগণ তাকে কিভাবে গ্রহণ করছে, এই বিষয় গুলো আমাদের দেখতে হবে। তবে নির্বাচনের আগে বাজার বাঁজিয়ে দেখা বলে একটা কথা আছে, জানেন তো।

Banglabid

মঙ্গলবার বিকেলে রাজধানীর রাসেল স্কয়ারে আওয়ামী লীগের দুর্যোগ ত্রাণ উপ-কমিটির আয়োজনে দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন ওবায়দুল কাদের।

এসময় ওবায়দুল কাদের বলেন: নির্বাচন কমিশন আগে তফসিল ঘোষণা করুক। তারপর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড প্রার্থীতার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরপরই আনুষ্ঠানিক ভাবে আমরা আমাদের প্রার্থীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন: আপনারা জানেন খালেদা জিয়া আজ আদালতে হাজিরা দিতে গেছেন। তিনি হাজিরা দিতে গেলেই কিছু না কিছু একটা ঘটে। বিএনপির নেতা কর্মীরা রাস্তার ওপর বসে পড়ে, পুলিশকে উস্কানি দেয়। জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করে। আমি নিশ্চিত তিনি আজও একটা ঝামেলা করবেন। এ ব্যাপারে সকলকে সাবধান থাকার পরামর্শ দেন কাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিকুল ইসলামওবায়দুল কাদেরডিএনসিসি নির্বাচনঢাকা উত্তর সিটি করপোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে কলেজ ছাত্রী নির্যাতন: ১দিন করে রিমান্ডে ৫ আসামী

পরবর্তী

‘পরীক্ষায় ভালো করায় কোচ পছন্দ করেছিল’

পরবর্তী

‘পরীক্ষায় ভালো করায় কোচ পছন্দ করেছিল’

crack

কুষ্টিয়ায় আর্ট ক্যাম্পে ৮ দেশের ২০ সৃষ্টিশীলের কাজ-আড্ডা

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT