চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজও ২১৮ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

কোভিড-১৯ সংক্রমণের ৫১০তম দিনে দেশে ২১৮ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জন। এই সময়ে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন রোগী।

এর আগে ২৭ জুলাই দেশে সর্বোচ্চ ২৫৮ জন রোগী মারা যায়, আর ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩০ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষায় নয় হাজার ৩৬৯ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ।

Banglabid

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৫৬ লাখ ৯৫ হাজার ৩৬২ নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৫৩২টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৭ জনসহ মোট ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ২১৮ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১৩৪ জন পুরুষ ও ৮৪ জন নারী। তাদের মধ্যে ২০৫ জনের হাসপাতালে (সরকারিতে ১৫৬ জন, বেসরকারিতে ৪৯ জন) ও বাড়িতে ১৩ জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২০ হাজার ৪৬৭ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৬ শতাংশ।

Reneta

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ১৮ হাজার ৭৪ জন, যার শতকরা হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন দুই হাজার ২৮ জন, যার শতকরা হার নয় দশমিক ৮০ শতাংশ। বাসায় ৫৫৯ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৮০। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২৪ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৪ হাজার তিনজন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৭ দশমিক ৭০ শতাংশ এবং ছয় হাজার ৬৮২ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩২ দশমিক ৩০ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১৮ জনের মধ্যে শূন্য থেকে দশ বয়সী একজন, একুশ থেকে ত্রিশ বয়সী ছয়জন, ত্রিশোর্ধ্ব ১৭ জন, চল্লিশোর্ধ্ব ৩৭ জন, পঞ্চাশোর্ধ্ব ৩৭ জন এবং ষাটোর্ধ্ব ৬৬ জন, সত্তরোর্ধ্ব ৩৩ জন, আশি উর্ধ্ব ১৫, নব্বই ঊর্ধ্ব চারজন এবং একশো ঊর্ধ্ব দু’জন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে নয়জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১২ জন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৯ কোটি ৮১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪২ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ কোটি ৯০ লাখের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মির্জা ফখরুলরা দেশের কোন উন্নয়ন চোখে দেখতে পায় না: নানক

পরবর্তী

দেশের আম্পায়ারদের কাঁধেই অস্ট্রেলিয়া সিরিজের দায়িত্ব

পরবর্তী

দেশের আম্পায়ারদের কাঁধেই অস্ট্রেলিয়া সিরিজের দায়িত্ব

আধুনিক প্রযুক্তিতে ড্রাগন চাষ করে দু'বছরেই সাফল্য

সর্বশেষ

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT