চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলরা দেশের কোন উন্নয়ন চোখে দেখতে পায় না: নানক

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:৪৬ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২১
রাজনীতি
A A

বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মির্জা ফখরুলরা যখন বলে দেশে অর্থনৈতিক ভাবে লুটপাট হচ্ছে, তখন আমার কাছে মনে হয় ভূতের মুখে রাম নাম।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চট্টগ্রামে করোনা রোগী ও মরদেহ পরিবহনের জন্য গাউসিয়া কমিটির কাছে এম্বুলেন্স হস্তান্তর এবং করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এই কর্মসূচির উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকে বিএনপি নেতারা বড় বড় কথা বলে, তারা দেশে একটা লুটের রামরাজ্য কায়েম করেছিল। সেই লুটেরারা বাংলাদেশকে সুখি- সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে পাবে না। তাদের অন্ধচোখে তারা দেখতে পায় না। তারা লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল। সেই দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে অর্থনৈতিক ভাবে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মির্জা ফখরুলরা বাংলাদেশের কোনো উন্নয়ন চোখে দেখতে পায় না।

তিনি বলেন, আজকে সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশও করোনায় আক্রান্ত। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, বাংলাদেশও করোনা আক্রমণ করছে। আল্লাহ তায়ালার অসীম কৃপায়, দেশের নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জীবন ও জীবিকার উভয় একটা স্থিতিশীলতা রক্ষা করতে পেরেছে। সমস্ত উন্নত দেশগুলো যখন মুখ থুবড়ে পড়েছে, স্বাস্থ্যখাত যখন হতবিহ্বল হয়ে পড়েছে, সেই মূহুর্তে বাংলাদেশ জীবন ও জীবিকা উভয়ই স্থিতিশীল রেখে দেশ পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থনৈতিক প্রবাহ ঠিক রাখার জন্য একটি স্বাভাবিক পর্যায়ে লকডাউন দিয়ে চলছে দেশ।

নানক আরও বলেন, গত বছরের মার্চের মাঝামাঝিতে যখন বাংলাদেশ করোনা আঘাত হানে তখন থেকে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের দুস্থ মানুষের পাশে গিয়ে দাড়িয়েছে। লকডাউন পরিস্থিতিতেও আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠন মানুষের পাশে গিয়ে দাড়িয়েছে। লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দিয়েছে। এমন কি মধ্যবিত্ত শ্রেণি, নিম্ন মধ্যবিত্ত শ্রেণির লোকজন রয়েছেন, যারা লাইনে এসে হাত পাততে পারেনা মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেন রাতের অন্ধকারে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে। এই দুঃসাধ্য কাজও আওয়ামী লীগ দায়িত্বের সঙ্গে পালন করেছে।

Reneta

দলের সহযোগী সংগঠনের মানবিক কার্যক্রমের প্রশংসা করে যুবলীগের সাবেক এই চেয়ারম্যান আরও বলেন, গত বছর যখন ধান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, লকডাউনে সারাদেশে যখন স্থবির হয়ে গিয়েছিলো যখন কৃষক ধান কাটার কোনো শ্রমিক পাওয়া যাচ্ছিল না, তখন মাননীয় নেত্রী শেখ হাসিনা এই দল ও এই দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন, মাঠ থেকে ধান কেটে কৃষকের গোলায় পৌঁছে দিতে হবে। এই কাজেও বাংলাদেশ কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ দায়িত্ব পালন করেছে।

করোনার ছোবলে মায়ের মৃত্যুতে সন্তান যখন কাছে যায় না, পিতার মৃত্যুতে সন্তান যখন কাছে যায় না তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই মরদেহ দাফন-কাফনের দায়িত্ব পালন করেছে বলেও যোগ করেন তিনি।

ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, সৈয়দ আব্দুল আউয়াল শামীম। আরও উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য ডা: হেদায়েতুল ইসলাম বাদল, আখলাকুর রহমান মাইনু, হাসিবুর রহমান বিজন, হারুনর রশীদ, আব্দুল বারেক, মাহবুবুর রশীদ, আরিফুল্লাহ সরকার, আকাশ জয়ন্ত, ইঞ্জিনিয়ার আবুল কাশেম সিমান্ত, রাশেদুল ইসলাম, ঈদ্রিস আহমেদ মল্লিক, আমিনুল ইসলাম মাতুব্বর, তাজুল ইসলাম, ইমরান সোনার, ফারুকুজ্জামানসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাহাঙ্গীর কবির নানক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT