চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের অক্ষে নেই চাঁদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

এখন আমরা পৃথিবী থেকে চাঁদকে যেমন দেখি, বহু যুগ আগে কিন্তু তেমনটা দেখতাম
না। দেখতাম একটু ভিন্নভাবে। কারণ পৃথিবীর একমাত্র উপগ্রহ এখন আর তার শুরুর
অক্ষে ঘোরে না, ঘোরে নতুন এক অক্ষে।

১৯৯০-এর দশকে নাসার লুনার প্রসপেক্টর মিশন থেকে পাওয়া তথ্য ও ছবি ব্যবহার করে পরিচালিত এক গবেষণায় বিজ্ঞানীরা চাঁদের দুই মেরুর কাছে দু’টি হাইড্রোজেন সমৃদ্ধ এলাকা খুঁজে পান। এলাকা দু’টির উপস্থিতি নির্দেশ করে, সেখানে খুব সম্ভবত পানির তৈরি বরফ আছে।

দুই ভিন্ন মেরুতে থাকা বরফাবৃত এলাকা দু’টি একে অপরের ঠিক বিপরীতে অবস্থিত। শুধু তাই নয়। এলাকা দু’টির মধ্য দিয়ে রেখা টানলে তা চাঁদের কেন্দ্র দিয়ে চলে যায়!

Banglabid

বিজ্ঞানীদের মতে এর অর্থ একটাই – ওই রেখাটি এক সময় চাঁদের অক্ষ ছিলো, চাঁদ ওই অক্ষের ওপর নিচের চারদিকে ঘুরতো। আর বরফাবৃত অঞ্চল দু’টি ছিলো আমাদের চাঁদের মূল দুই মেরু।

গবেষণাপত্রটি নেচার জার্নালে প্রকাশিত হয়েছে।

নতুন এই গবেষণা অনুসারে, কয়েক বিলিয়ন বছর আগে চাঁদের দক্ষিণ মেরুর কাছে প্রোসেলারাম নামক অঞ্চলে আগ্নেয়গিরিতে বড় ধরণের বিস্ফোরণের পর চাঁদের অক্ষরেখা ধীরে ধীরে এর আসল জায়গা থেকে এখন পর্যন্ত প্রায় ৬ ডিগ্রি সরে গেছে, পাল্টে গেছে দুই মেরুর অবস্থান। একে বলা হয় ‘মেরু বিচ্যুতি’।

Reneta

অ্যারিজোনার প্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউটের গবেষক দলে ম্যাট সিগলার জানান, চাঁদের যে অন্ধকার অংশগুলো পৃথিবী দেখে দৃশ্যমান, তার অধিকাংশেরই অবস্থান প্রোসেলারামে। বহু বিলিয়ন বছর আগে, চাঁদের ইতিহাসের প্রথম দিকে এই এলাকাটিই ভূ-তাত্ত্বিকভাবে সবচেয়ে বেশি সক্রিয় ছিলো।

প্রোসেলারামে অতিরিক্ত আগ্নেয়গিরি বিস্ফোরণ এবং সংশ্লিষ্ট অন্যান্য ভূ-তাত্ত্বিক কর্মকাণ্ডের ফলে চাঁদের অন্যান্য অংশের তুলনায় এই অংশটি বেশি উষ্ণ এবং হালকা হয়ে যায়।

ঘনত্বের এই পার্থক্যের ফলে সৃষ্ট দোলন ও কম্পনের কারণেই চাঁদ সময়ের সাথে সাথে তার আসল অক্ষ থেকে সরে গেছে বলে মনে করছেন গবেষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদজ্যোতির্বিদ্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষের সম্মান তার যোনিতে থাকে না

পরবর্তী

কুড়িগ্রামে ঔষধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরবর্তী

কুড়িগ্রামে ঔষধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলে বেতনের অপেক্ষা আর কত?

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT